ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে গণমাধ্যমের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করা হবেনা-নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে গণমাধ্যমের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করা হবেনা-নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী
২৩শে সেপ্টেম্বর, রবিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে নিউ ইয়র্কের বিখ্যাত হিলটাউন হোটেল বলরুমে অনুষ্টিত হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্টান। অনুষ্টানে ব্যাপকসংখ্যক বাঙালির উপস্থিতি ছিলো। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বক্তৃতা করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গৃহদাহের তপ্ততার দরুন মঞ্চের একমাত্র সারিতে অতিথিদের সাথে শুধু সহসভাপতি ও যুগ্মসাধারণ সম্পাদকগণ আসন গ্রহন করেন। আর কোন নেতাকে মঞ্চে আসন দেওয়া হয়নি। কাউকে বক্তৃতার সুযোগও দেওয়া হয়নি। যা নিয়ে সংগঠনের ভিতরে ক্ষোভ বিরাজ করছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের আর্থ সামাজিক উন্নয়নে তাঁর সরকারের গৃহিত পদক্ষেপ তুলে ধরেন। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ও বিদ্যুতের চাহিদা মেটাতে অভাবনীয় উন্নয়নের পাশাপাশী নানামুখি উন্নয়নের মাধ্যমে একটি উন্নত কল্যাণরাষ্ট্রে পরিণত হওয়ার পথে বাংলাদেশের অগ্রযাত্রার বিষয়ে তিনি প্রবাসীদের অবহিত করেন। তিনি বলেন,‘ সাম্প্রতিক সংসদে পাশ হওয়া ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট কেবল সামাজিক নিরাপত্তা বিধানে কার্যকর হবে, এ বিষয়ে দেশের গণমাধ্যমের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করা হবেনা।' প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ণীতিবাজদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য দেশের দুর্ণীতি বিনাশে আন্দোলনের হুমকী দেয়, যা হাস্যকর। এটা দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র।’  তিনি তাঁর বক্তব্যে দেশবাসীকে তাদের বিষয়ে  হুশিয়ার করে দেন। বক্তৃতায় শেখ হাসিনা বি এন পি নেত্রী খালেদা জিয়া ও তাঁর পুত্রদের ব্যাপক দুর্ণীতির চিত্র তুলে ধরেন।  প্রবাসীদেরকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এবং বাঙালির প্রতিটি ঐতিহাসিক সংকটকালে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।