ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার আগুন-ভাঙচুর

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার আগুন-ভাঙচুর
ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগুন ও ভাঙচুর করা হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে গণঅধিকার পরিষদের লোকজন প্রথমে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। এরপর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আরও একদল বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের ভেতর ঢুকে পড়ে। তারা ভেতরে ঢুকে দলের ব্যানার-ফেস্টুন-সাইনবোর্ড খুলে ভাঙচুর করে। এরপর চার তলা বিশিষ্ট কার্যালয়ের নিচতলা ও দোতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচি শেষে জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটল। এর আগে নুর আহত হওয়ার পরদিন ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা একপর্যায়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ। এরপর গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ে আবার গণঅধিকার কর্মীদের হামালা ঘটনায় সেনাবাহিনীর সদস্যদের লাঠিচার্জে গুরুতর আহ হয়েছিলেন নুরুল হক নুর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার আগের দিনও জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা ঘটেছিল। ৭ দিনের মধ্যে এ নিয়ে তিনবার আক্রান্ত হলো জাপা কার্যালয়। জাপা নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশ হয়। বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে ছিল এ সমাবেশ। এতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। সমাবেশে বক্তারা বলেন, “নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা দেশের গণতন্ত্রকামী শক্তির ওপর সরাসরি আঘাত। এ হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী ও জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে।” বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ সব নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়। সংহতি সমাবেশ শেষে জাপার কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে সংহতি সমাবেশ শেষ করে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। এর কিছুক্ষণ পর লাঠিসোটা নিয়ে লোকজন জড়ো হতে শুরু করে। তারা প্রথমে তালা ভেঙে জাতীয় পার্টির কার্যালয়ের ভেতর ঢুকে ভাঙচুর চালায়। কিছুক্ষণ পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আধাঘণ্টা পর এলো পুলিশের জলকামান জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষুব্ধরা অবস্থান নেয় অন্যপাশে দাঁড়িয়ে ছিল রমনা থানার পুলিশ সদস্যরা। তারা শান্তিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন।  জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর আধাঘণ্টা পর সেখানে আসে পুলিশের জলকামান। পুলিশ সদস্যরা জলকামান ছুড়ে আগুন নেভানোর চেষ্টা চলে। এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের জলকামান গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সাউন্ড গ্রেনেড পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সন্ধ্যা ৭টা ৫০ মিনিট ও ৭টা ৫৩ মিনিটে দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর চার মিনিট পর ৭টা ৫৭ মিনিটে আরও দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। উপস্থিত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এর ফলে সেখানে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ হয়ে পড়ে।