সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউপির মাকড়সী গ্রামে রোকেয়া বেগম ও তাঁর পরিবারের জমি জবর দখল করার চেষ্টা, হুমকি ধামকি হয়রানির অভিযোগে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। স্থানীয় চেয়ারম্যান সহ ছয় জনকে বিবাদী করে ওই মহিলা এ মকদ্দমা দায়ের করেন।
মামলার অভিযোগকারী রোকিয়া বেগম জানান, আমার মালিকানাধীন জমিকে সরকারি জমি বলে জোরপূর্বক মাটি ভরাটের পায়তারা করে আসছিল ওই প্রভাবশালী বিবাদীগণ। তাদেরকে আমরা মাটি ভরাটের বাধা দিলে হুমকি ধামকি ভয়ভীতি দেওয়া হয়। ফলে গত ২৪ জানুয়ারিতে নিরুপায় হয়ে আদালতের আশ্রয় নেন তিনি। ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় বালাগঞ্জ বিবিধ ০২/২২ইং উপরোক্ত অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ওই জমি মৌরসি ও খরিদা সুত্রে মালিক তাঁরা। বিএস ৩১৭৪ ও ৩১৭৫ এ দুই দাগে জমি ৩০ শতাংশ।
তিনি জানান 'আমার দখলীয় মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করতে ব্যর্থ হয়ে আমার পরিবারকে স্থানীয় বশির মেম্বার এর নেতৃত্বে ১৫/১৬ জন এক বৈঠক করে সমাজচ্যুত ও করা হয়। এমনকি আসামীরা সংঘবদ্ধ ও ক্ষুব্ধ হয়ে গত ২৪ ফেব্রুয়ারি আমার ও পরিবারের সদস্যদের উপর হামলা করেন।' এতে বাদিসহ তার পরিবারের ৪ জন গুরুতর আহত হন।
এ হামলার পর গত ২৪ ফেব্রুয়ারি বাদীনীর ছেলে হাফিজ আব্দুল মুক্তদির বাদি হয়ে বাহার মিয়া, আব্দুল মতিন, হারিছ মিয়া (৫০), তেজন মিয়া (৪৫) সহ ১৯ জনকে আসামী করে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০৮নং আমলী আদালতে মামলা দায়ের করেন। বালাগঞ্জ সি.আর মামলা নং ২৩/২০২২ ধারা ৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮৬/৪২৭/৫০৬(||)/৩৪ দন্ডবিধি।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো: সফর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা, এখন আপনার কাছ থেকে জানলাম বিষয়টি দেখছি।
-
মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে
-
ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা
-
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার
-
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
-
আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি
আরও পড়ুন: