ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

ছাত্ররা নির্মাণ করলো প্রিয় শিক্ষকের বাড়ী ‘আলোর ভূবন'

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৮, ০৫:১৩ এএম

ছাত্ররা নির্মাণ করলো প্রিয় শিক্ষকের বাড়ী ‘আলোর ভূবন'
[youtube]vYXv-HrOzRg[/youtube] শিক্ষকরা জাতির বাতিঘর' উচ্চারিত কথাটির সাথে আমরা পরিচিত থাকলেও বাস্তবে সমাজ ও রাষ্ট্রে কতটা প্রতিফলিত হয়- তা আমাদের অজানা নয়। তারপরও ‘মানুষ গড়ার কারিগর' এই মর্যাদার শ্রদ্ধাভাজনরা আমাদের সমাজে এখনও সবচেয়ে শ্রদ্ধাভাজন,আদর্শজন। সমাজে আলোর প্রদীপগুলোকে জ্বালিয়ে রাখা শিক্ষাগুরুদের অনেক শিক্ষার্থী আছেন, যারা প্রিয় শিক্ষককে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রাখেন সমাজে। এমনই একটি অনুকরণীয় কাজ সমাজে আলো ছড়িয়ে দিয়েছে ছাত্র-শিক্ষক এর শ্রদ্ধা ও ভালোবাসায়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাগুরুকে নির্মাণ করে দিয়েছেন একটি পাকাঘর।নাম দেয়া হয়েছে ‘আলোর ভুবন’ । প্রায় চার শতক জমির উপর নির্মিত গৃহে তিনটি বেড রুম, দুটি বাথরুম, একটি রান্নাঘর ও একটি ষ্টোর রোম রয়েছে। গৃহ নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৫ লক্ষ টাকা। নিরবে এই কাজটি করেছেন তাঁর ছাত্র যুক্তরাস্ট্র,যুক্তরাজ্য, কানাডা ও বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থী। আব্দুন নূর বিয়ানীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করে অবসরে আছে। ১০ আগস্ট শুক্রবার উদ্যোক্তাদের উদ্যোগে প্রিয় স্যারের জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর এর নির্মিত বাড়ীতে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। স্যারের বাড়িতে এই সময় ছিল আবেগ মাখা মুহূর্ত। সবার চোখ ছিল আনন্দে ভেজা। এসময় উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান, যুক্তরাস্ট্র প্রবাসী জাকারিয়া আহমদ, ব্যবসায়ী মনসুরুল হক , খায়রুল আলম শামীম । পুরো কাজটির সমন্ধয়ে ছিলেন কবীর আহমদ, সেলিম আহমদ ও আব্দুল আহাদ। সবার বাড়ী সিলেট বিয়ানীবাজার উপজেলায়। উদ্যোক্তাদের কেউই মূলত বিষয়টি প্রকাশ করতে চাননি। ৫২বাংলা টিভি অনুকরণীয় কাজটি দেখে সেখানে উপস্থিত হয়েছিল। স্যাররে প্রতি কৃতজ্ঞতার কাজটি করতে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্যোক্তারা।