ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

গ্রীসে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশী

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ০৫:০১ এএম

গ্রীসে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশী
গ্রীসে একজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এথেন্সে সরকারি হসপিটালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে পজেটিভ হিসেবে চিহ্নিত করেছে।আক্রান্ত ব্যক্তির নাম হাজী সিদ্দিকুর রহমান । তাঁর বাড়ি মাদারীপুর। তিনি গ্রীসের একটি মসজিদের আবাসিক ম্যাচে অবস্থান করতেন । গ্রীসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো.জসিম উদ্দিন এনডিসি এ আক্রান্ত প্রবাসী চিকিৎসা বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ। তিনি বলেন প্রবাসীদের সতর্ক অবস্থানে থেকে করোনা বিষয়ক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একজন প্রবাসী বাংলাদেশির আক্রান্ত খবর আমাদেরকে মর্মাহত করেছে। এদিকে দেশের একটা গণমাধ্যম খবর দিয়েছে, গ্রীসের পেলোপনিসি অঞ্চলের একটি শহরে থাকা কয়েকটি শরণার্থী কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ১৫০ জন অভিবাসী আক্রান্ত হয়েছেন ,যার মধ্যে ২৮ বছর বয়সী গর্ভবতী একজন সোমালিয়ান আফ্রিকান নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বেশি হতে পারে , তা নিশ্চিত করার জন স্থানীয় হাসপাতালের সাথে যোগ দিয়েছেন অধ্যাপক সটিরিয়াস চিউডরাস এবং নাগরিক সুরক্ষা প্রতি মন্ত্রী নিকোলাস খারদালিয়াস। উল্লেখ্য যে, গ্রীসে করোনাভাইরাসজনিত কারণে আরও দু'জন মারা গেছেন এবং এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১৯ জন, আক্রান্তের সংখ্যা ২৪০১ এ পৌঁছেছে। ২৭এপ্রিল লকডাউন শিথিল করার সরকারের পরিকল্পনা থাকলেও সরকারকে আবার নতুন করে ভাবতে হবে বলে অনেকে মন্তব্য করেছেন।