গোলাপগঞ্জে (সিলেট) রাজুনা বেগম (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে গোলাপগঞ্জ পৌর এলাকার স্বরসতী কামারগাঁও গ্রামে বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু স্বরসতী কামারগাঁও গ্রামের আলাল আহমদের স্ত্রী ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের আতর আলীর মেয়ে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গৃহবধুর স্বামী আলাল আহমদকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
এঘটনায় ভিকটিমের পিতা আতর আলী বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৪জন কে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-১২/১১.০৪.২২) দায়ের করেন।
সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক ফয়জুল করিম বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-
মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে
-
ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা
-
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার
-
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
-
আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি
আরও পড়ুন: