ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

ক্রিকেট বিশ্বকাপে থাকার কথা, অথচ এখন খাবার ডেলিভারির কাজে

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ০৬:৪৫ পিএম

ক্রিকেট বিশ্বকাপে থাকার কথা, অথচ এখন খাবার ডেলিভারির কাজে
পৃথিবী বদলে না গেলে, সবকিছু স্বাভাবিক থাকলে রোববার (১৫ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২০ সালের আসর। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে এবার শুরুই করা যায়নি বিশ্বকাপ। পুরো টুর্নামেন্ট পিছিয়ে দেয়া হয়েছে এক বছরের জন্য। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনাভাইরাসের কারণে শুধু খেলাধুলাই নয়, টোটাল লকডাউনের সময় বন্ধ ছিল সবকিছুই। ফলে ক্রিকেটার থেকে শুরু করে প্রায় সব ক্রীড়াবিদকেই পড়তে হয়েছে আর্থিক সমস্যায়। খেলাধুলা সচল থাকলে অন্তত আর্থিক দিক নিয়ে চিন্তায় পড়তে হয় না ক্রীড়াবিদদের। কিন্তু সেটিও বন্ধ থাকায় ঝামেলায় পড়েছেন অনেকেই। তার মধ্যে অন্যতম নেদারল্যান্ডসের ২৭ বছর বয়সী পেসার পল ফন মেকেরেন। নেদারল্যান্ডসের হয়ে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশায় ছিলেন তিনিও। কিন্তু এখন করোনাভাইরাসের কারণে আসা আর্থিক ধাক্কা সামাল দিতে নিজের পেশা বদলে তিনি হয়ে গেছেন ডেলিভারি বয়। বিশ্বব্যাপী চলমান অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে এখন জীবিকা নির্বাহের জন্য নতুন পথ বেছে নিতে হয়েছে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা এ পেসারকে। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক পারফর্ম করা মেকেরেন সুযোগ পেতেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু বিশ্বকাপই গেছে পিছিয়ে। ফলে এখন উবার ইটসের হয়ে ফুড ডেলিভারি বয়ের কাজ করছেন পল ফন মেকেরেন। নিজের আক্ষেপের কথা তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। রোববার বিশ্বকাপ বিষয়ক একটি টুইট করে ইএসপিএন ক্রিকইনফো। সেটি রিটুইট করেছেন মেকেরেন। নিজেদের হ্যান্ডলারে ক্রিকইনফো লিখেছিল, ‘মেলবোর্নে আজ (১৫ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা ছিল।’ এই পোস্ট রিটুইট করে মেকেরেন লিখেছেন, ‘এখন আমার ক্রিকেট খেলার কথা ছিল। অথচ শীতের দিনগুলো ভালভাবে কাটানোর জন্য আমি খাবার ডেলিভারি দিয়ে যাচ্ছি। কীভাবে সব বদলে যায়!’