ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা

কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা: ১৬ থেকে ২০ এপ্রিল বাংলাদেশিদের সময়

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ০৯:৩৩ পিএম

কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা: ১৬ থেকে ২০ এপ্রিল বাংলাদেশিদের সময়

[youtube]N2M1tygiMe4[/youtube]

কুয়েত সরকার তাদের দেশের অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আমাদের প্রতিনিধি সাদেক রিপন জানান, বর্তমানে বিভিন্ন দেশের দুই লাখ অবৈধ অভিবাসী রয়েছে। ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে দেশটিতে অবৈধ অভিবাসীরা কোন প্রকার জেল অথবা জরিমানা প্রদান করা ছাড়া দেশে যেতে পারবে।।বাংলাদেশি অবৈধ অভিবাসীদের জন্য আগামী ১৬ এপ্রিল হতে ২০ এপ্রিল এর মধ্যে নিদিষ্টি সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

যে সকল অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সময়ে কুয়েত ত্যাগ করবেন তারা নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে । এর মধ্যে কারো নামে যদি কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা থাকে অথবা ফৌজদারি মামলা থাকে তারা এই সুবিধা গ্রহন করতে পারবে না বা সাধারণ ক্ষমার আওয়তায় আসবে না। করোনা ভাইরাস বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটির ফরওয়ানিয়া একালার ব্লক ১ এর আলাদা দুইটি স্কুলে এই কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে।পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১ রোড নাম্বার-১২২। মহিলাদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) ব্লক -১, রোড নাম্বার- ৭৬।সকাল ৮ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকবে।যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে মূল পাসপোর্ট যদি থাকে অথবা পাসপোর্ট ফটোকপি,৩ কপি পাসপোর্ট সাইজ ছবি বেকগ্রাউন্ড নীল অথবা কুয়েতের সিভিল আইডি বা সিভিল আইডির ফটোকপি তাও না থাকলে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র বা ফটোকপি থাকলেও চলবে। কোন ধরণের কাগজ পত্রের জন্য এম্ভাসিতে যাওয়ার প্রয়োজন নেই সরাসরি নিদিষ্ট সময়ে নিদিষ্ট স্থানে যোগাযোগ করতে হবে। অবৈধ অভিবাসীদের কে বিমান টিকেট তথা যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে।কার্যক্রম শেষ হতে যে কয়দিন সময় লাগে সেকয়দিন তাদের নির্ধারিত স্থানে থাকতে হবে সে ক্ষেত্রে থাকা ও খাওয়া কুয়েত সরকার বহন করবে।তাই যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও কাপড় চোপড় ব্যাগ সঙ্গে করে নিয়ে যেতে হবে।

বাংলাদেশের নাগরিকদের ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্য্র প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে ২০১৮ সালেে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছিল কুয়েত সরকার