ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

কানাডায় বয়েজ অফ বিয়ানীবাজার ক্লাবের আত্মপ্রকাশ 

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ০৭:৩৮ এএম

কানাডায় বয়েজ অফ বিয়ানীবাজার ক্লাবের আত্মপ্রকাশ 
‘টিম ওয়ার্ক ইজ দ্যা কি’- স্লোগান কে ধারণ করে কানাডার টরেন্টো শহরে  একঝাক তারুণ্যের আহ্বানে সাড়া দিয়ে  আত্মপ্রকাশ করেছে বয়েজ অব বিয়ানীবাজার  স্পোর্টিং ক্লাব। উচ্চশিক্ষা আর জীবনযাপন পরিবর্তনের প্রত্যাশায় দেশ হতে দেশান্তরী হয়ে কানাডার টরেন্টো শহরের   চিত্তবিনোদন এবং একটি ইউনিট হয়ে কাজ করার  মহৎ উদ্দেশ্য নিয়ে নব গঠিত ক্লাবের যাত্রা শুরু। কর্ম ব্যস্ততার মাঝে  এক  সন্ধ্যায় চমৎকার আয়োজনের মাধ্যমে কেক কেটে শুরু হয় বয়েজ অব বিয়ানীবাজার  স্পোর্টিং  ক্লাব এর যাত্রা। আয়োজনের শুরুতে ক্লাব ক্যাপ্টেন মনসুর হাসান বলেন ,আমি ক্যাপ্টেন কিন্তু দল চলবে সবার মতামতকে গুরুত্ব দিয়ে। এখানে আমরা রাজনীতি কিংবা ব্যক্তিগত অভিলাষ পূরণের কোন সিঁড়ি হতে চাই না ;চাই সকলের সহযোগিতা ও ভালোবাসা। ভাইস ক্যাপ্টেন সাইদুর রহমান সায়েম বলেন, আমাদের উদ্দেশ্য বিনোদনের মাধ্যমে শরীর চর্চার একটি দ্বার উম্মুক্ত করা আর চলার পথে আমাদের মুরব্বিদের দিক নির্দেশনা পাওয়া । বিশেষ অতিথির বক্তব্যে হোসাইন আহমদ বলেন, আমাদের তরুণদের মাঝে আন্তরিকতা আর ভালোবাসার সম্পর্ক যেন তৈরি হয়। এই দূর প্রবাসে এসে যেন মনে না হয় আপনজনের অভাব। প্রধান অতিথির বক্তব্যে আরাফাত বকসি সুমন বলেন, আমি খুবই আপ্লুত এবং গর্ববোধ   করছি  এজন্য যে, আমরা যেটি শুরু করেছিলাম আজ তোমাদের মাধ্যমে সেটির-ই বাস্তবায়ন হচ্ছে। সবসময় পরিবর্তন আর নিজেদের মাঝে আত্নবিশ্বাস থাকলে কেউ-ই কাউকে দাবিয়ে রাখতে পারে না। আজ বিয়ানীবাজারের তরুনদের স্যালুট তারা যে একটি কঠিন গন্তব্যের লক্ষ্যে যাত্রা শুরু করলেন এবং ভবিষ্যতে যেকোনো প্রকারের সাহায্য সহযোগিতার জন্য নিজেকে একজন বয়েজ অব বিয়ানীবাজারের অংশ হিসাবে ভাবতে গর্ববোধ করছেন। রাব্বি আহসান এর প্রাণবন্ত সঞ্চালনায়   আরও  বক্তব্য এবং অনুভূতি প্রকাশ করেন মাহফুজুর রহমান, লোকমান আহমদ, মাহিন শাহরিয়ার, নাঈম আহমদ, তামিম আহমদ, মিজানুর রহমান, আছেফ আহমদ, হোসবান আহমদ, হুমায়ুন রশীদ রকি। সভাপতির বক্তব্যে ফুজেল আহমদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বয়েজ অব বিয়ানী বাজার ক্লাবের সুন্দর আগামীর প্রত্যাশা করেন এবং সবাই কে ক্লাবের সাথে আত্মিকভাবে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।