ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

করোনায় আক্রান্ত বিসিএ’র নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০২:৩২ এএম

করোনায় আক্রান্ত বিসিএ’র নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
ব্রিটেনের বিশিষ্ট ক্যাটারার্স, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ)’র  প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি কর্মী এম এ মুনিম , বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফায়জুল হক , এম কে জামান জুয়েল ও তার স্ত্রী এবং অ্যাসিস্টেন্ট  প্রেস এন্ড পাবলিকেশন  সেক্রেটারি সৈয়দ আবুল মনসুর নিলু করোনা আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন  কোভিড-১৯ আক্রান্ত সংগঠনের  বিশিষ্টজনদের রোগ মুক্তির  কামনায়  এক দোয়া মাহফিলের আয়োজন করে।  ২৭ ডিসেম্বর রবিবার বেলা ১:৩০ মিনিটে ভার্চুয়াল মাধ্যম জুম এ দোয়ায় অংশ নেন কমিউনিটির নানা পেশার বিশিষ্টজন সহ বিসিএর কর্মকর্তাবৃন্দ। বিসিএ’র সিনিয়র সহ সভাপতি জামাল  উদ্দিন মকদ্দস এর সভাপতিত্বে  অনুষ্ঠান সঞ্চালনা করেন  বিসিএ’র সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী। দোয়া পরিচালনা করেন এসেক্স মসজিদের ইমাম মাহমুদুল হাসান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সহ সভাপতি এনামুল হক চৌধুরী । দোয়া পূর্র্বর্তী আলোচনায় অংশগ্রহনকারীরা বলেছেন, ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির  অগ্রযাত্রায় বিভিন্নভাবে  এম এ মুনিম, ফায়জুল হক এবং এম কে জামান জুয়েল ও অ্যানিস্টেন্ট  প্রেস এন্ড পাবলিকেশন  সেক্রেটারি সৈয়দ আবুল মনসুর নিলু নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। ব্রিটেনের  কারী ইন্ড্রাষ্ট্রির প্রতিনিধিত্বমূলক সংগঠন বিসিএ ‘র দায়িত্বশীল পদে থেকে তারা কারী ইন্ড্রাষ্ট্রির নানাবিধ সমস্যা নিয়ে মূলধারায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ধারাবাহিকভাবে যেমন  সোচ্চার  তেমনি কারী শিল্পের  ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনাগুলো  মূলধারায় ইতিবাচকভাবে তুলে ধরছেন। করোনা পেনডামিকের শুরু থেকে বিসিএ  ব্রিটেনের ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য  বিনামূল্যে বিশেষ করে ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের খাবার বিতরণে বিসিএ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেখানে এম এ মুনিম বিসিএ প্রেসিডেন্ট হিসাবে লিডারশীপ ভূমিকা রেখেছেন। এছাড়াও  লকডাউন সময়ে  এই চার কমিউনিটি ব্যক্তিত্ব নিজ উদ্যোগে বাংলাদেশে এবং ব্রিটেনে  নিডিমানুষদের মধ্যে খাবার বিতরণ করে পাশে থেকেছেন।যা মানবিক কাজ হিসাবে কমিউনিটিতে অনুপ্রেরণা যুগিয়েছে। দোয়ায় ব্রিটেন সহ সকল দেশের মানুষের সুস্থতা,আক্রান্তদের রোগ মুক্তি, মৃত্যুবরণকারীদের আত্নার পরকালীন শান্তি এবং একটি শান্তি ও মানবিক কল্যাণময় বিশ্বের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশ নেন  বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট যথাক্রমে  বজলুর রশীদ এমবিই, পাশা খন্দকার এমবিই, মস্তফা কামাল ইয়াকুব। সাবেক সেক্রেটারী জেনালেল ওলি খান এমবিই, বিসিএ চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সভাপতি সুলতান মাহমুদ শরীফ, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, আপাস্যান্থ ইন্টারন্যাশনাল এর সিইও মাহমুদ হাসান এমবিই, ইউকে বিসিসি এর প্রেসিডেন্ট নজরুল ইসলাম নুরু, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট  বশীর আহমদ ও সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক , লন্ডন বাংলা প্রেসক্লাব এর সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি যখাক্রমে সৈয়দ নাহাস পাশা ও নবাব উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিল এর সভাপতি ব্যারিষ্টার আতাউর রহমান,সাবেক সভাপতি মনসব আলী  জেপি , বিবিসিসিআই এর ডাইরেক্টর  মাহতাব মিয়া, জালালাবাদ এসোসিয়েশন ইউকে এর  প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার আব্দাল উল্লাহ,চ্যানেল এস টিভির  হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও প্রমুখ। ভার্চুয়াল দোয়ার আয়োজনটির  কারিগরি ও সার্বিক সহযোগিতায় ছিলেন মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার , প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী   ফরহাদ হোসেন টিপু ও অফিস ম্যানেজার আলী বাবর চৌধুরী । এছাড়াও দোয়ায় ব্রিটেনের কমিউনিটির  বিভিন্ন পেশার ও সংগঠনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।