ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

করোনাভাইরাস: স্পেনের মাদ্রিদ সহ দুইটি প্রদেশে স্কুল কলেজ বন্ধ ঘোষনা

প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ১২:৩১ এএম

করোনাভাইরাস: স্পেনের মাদ্রিদ সহ দুইটি প্রদেশে স্কুল কলেজ বন্ধ ঘোষনা
স্পেনে আশঙ্কাজনকভাবে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দেশটির রাজধানী শহর মাদ্রিদ ও পাইস বাস্ক প্রদেশের ভিটোরিয়া শহরের স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে সোমবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪ জনে। সংক্রমণে ৩০জন মৃত্যুবরণ করেছেন। স্থানীয় পত্রিকা ‘এল পাইস’ এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্পেনে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সেখানে বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো- ৬৭১১৯৬৯৯২। গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী স্পেনে শনাক্ত হয় কানারিয়া দ্বীপপুঞ্জের শহর লা গামেরায়। পরবর্তী সময়ে বিশেষ করে গত ২৪ ঘণ্টায় রাজধানী শহর মাদ্রিদে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সোমবার স্থানীয় সময় বিকালে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইয়্যা সংবাদ সম্মেলনে আগামী ১১ মার্চ থেকে মাদ্রিদের সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পাইস বাস্ক প্রদেশের স্থানীয় সরকার ভিটোরিয়া, লা গুয়ারদিয়া ও লাভাস্টিডা, ই আলাভা শহরের শিক্ষা প্রতিষ্ঠান আজ মঙ্গলবার থেকে ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দেয়। স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইয়্যা সংবাদ সম্মেলনে বলেন, ৮ মার্চ বিকেল থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। এর ফলে মাদ্রিদেরই প্রায় দেড় মিলিয়ন ছাত্র ছাত্রীর উপর শিক্ষার প্রভাব পড়বে। তিনি মাদ্রিদ ও ভিটোরিয়া শহরের কর্মজীবী অধিবাসীদের সম্ভব হলে ঘরে বসেই কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি অন্য কোথাও ভ্রমণ না করার জন্য অনুরোধ জানান। তিনি স্পেনে করোনাভাইরাসের ‘উচ্চ সংক্রমণ জোন’ হিসেবে মাদ্রিদ ও পাইস বাস্কের আলাভা শহরে নাম ঘোষণা দেন। মাদ্রিদে দেশটির সর্বোচ্চ ৫৭৭ জন করোনাভাইরাস পজিটিভ এবং পাইস বাস্কের আলাভা, যেখানে ঐ প্রদেশের ১৪৯ জন করোনাভাইরাস পজিটিভের মধ্যে ১২২ জন করোনাভাইরাস নিশ্চিত হওয়া গেছে। তবে স্পেনে করোনাভাইরাসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তরফ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। দূতাবাসে খোলা হয়েছে হটলাইন (নম্বর ৬৭১১৯৬৯৯২)। মিশন উপপ্রধান এম হারুণ আল রাশিদ জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোন বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা ফোন করে সহযোগিতা নিতে পারেন। প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম হটলাইনের দায়িত্বে রয়েছেন। মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনাও দিয়েছে। নির্দেশনায় একান্ত প্রয়োজন ছাড়া ঘর এবং কাজের বাইরে চলাফেরা না করা এবং ‘পাবলিক প্লেস’-এ মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্দেশনায় দূর-দূরান্তে বসবাসরত প্রবাসীদের একান্ত প্রয়োজন ছাড়া যে কোনো ভ্রমণ, এমনকি দূতাবাস ভ্রমণেও নিরুৎসাহিত করা হয়। আতঙ্কগ্রস্ত না হয়ে ধৈর্য ধারণ করে সবাই সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন বলে দূতাবাসের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়। দূতাবাস যে কোনো বিপদ-আপদে প্রবাসীদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুজিব শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান এম হারুণ আল রাশিদ। তিনি জানান, করোনাভাইরাস এর বিস্তৃতির কারণে কেবল দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দূতাবাসে সীমিতভাবে মুজিব শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান করা হবে। পরবর্তীতে স্পেনে করোনাভাইরাস এর প্রভাব নিয়ন্ত্রণে এলে ব্যাপকভাবে মুজিব শতবর্ষ উদযাপন করা হবে বলে জানান দূতাবাসের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।