ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

এশিয়া কাপ : এখন ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম

এশিয়া কাপ : এখন ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বারবার চোখে পড়েছে লাল-সবুজ পতাকা। ম্যাচ শেষে সেই পতাকাগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। উল্লাসে মুখর হলো পুরো গ্যালারি। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশ জেতায় ভুলে যাওয়া গেল শরীফুল ইসলামের খরুচে বোলিং কিংবা হাত ফসকে যাওয়া ক্যাচের হতাশা।

আবারও আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। নিজের উপস্থিতি জানান দিলেন সাইফ হাসান। কিছুক্ষণ তাঁর সঙ্গী ছিলেন লিটন দাস। ক্যাচ মিসের ক্ষতিপূরণ করলেন তাওহিদ হৃদয়। এমন ছোট ছোট মুহূর্তগুলো মিলিয়েই বাংলাদেশ লিখল দুর্দান্ত এক জয়ের গল্প। যে জয় এখন দেখাচ্ছে আরও বড় স্বপ্ন—এশিয়া কাপের ফাইনাল। কদিন আগেও যে পথটা মনে হচ্ছিল কঠিন, এখন তা অনেকটা সহজ মনে হচ্ছে। আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিন পাকিস্তানের সঙ্গে। এই দুটি ম্যাচের একটিতে জয় পেলেই বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে যথেষ্ট। হেরে গেলে অবশ্যই আর কোনো সুযোগ থাকবে না। তবে ভারত বা পাকিস্তানকে হারানো ছাড়া ফাইনাল খেলা যায় না—এটা সবারই জানা।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরুটা দেখে এ ধরনের আলোচনা বাড়াবাড়ি মনে হয়েছিল। মাত্র ৪ ওভারেই শ্রীলঙ্কা তোলে ৩৬ রান। পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা খান তাসকিন আহমেদ। তবে শেষ বলে পাতুম নিশাঙ্কাকে ফিরিয়ে চাপ কমান তিনিই। এরপর মেহেদী হাসান নেন টানা দুটি উইকেট। তবুও চাপ সামলে ঘুরে দাঁড়ান দাসুন শানাকা।

শানাকা আর চারিত আসালাঙ্কার ২৭ বলে ৫৭ রানের জুটি আবারও চাপে ফেলে বাংলাদেশকে। শামীম ও হৃদয়ের হাত ফসকে তিনটি ক্যাচ মিস হওয়ায় বড় রানে চেপে ধরার আশঙ্কা তৈরি হয়। ঠিক তখনই ভরসা জোগালেন মোস্তাফিজ।

প্রথম তিন ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভারে ম্যাচ ঘুরিয়ে দিলেন। প্রথম বলেই হৃদয়ের হাত ফসকে আসালাঙ্কার ক্যাচ বেরিয়ে যায়, তবে রানআউটে বিদায় নেন তিনি। এরপরের পাঁচ বলে মাত্র ৩ রান দিয়ে তুলে নেন আরও ২ উইকেট।

ওভারের শেষ বলে হাসারাঙ্গাকে আউট করে মোস্তাফিজ ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানকে। দুজনই এখন বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক। শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৬৮ রানে।

তাড়া করতে নেমে তানজিদ হাসানের ব্যাট দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ হয়তো এবারও ব্যর্থ হবে। নুয়ান তুষারার বিরুদ্ধে তার দুরবস্থা চলছেই—ছয়বার মুখোমুখি হয়ে চারবারই আউট হলেন। তবে এর পরের গল্পটা সাইফ হাসান ও লিটন দাসের। দ্বিতীয় উইকেটে ৩৪ বলে গড়েন ৫৯ রানের জুটি।

পাওয়ার প্লের ৬ ওভারে ৫৯ রান তুললেও সপ্তম ওভারে হাসারাঙ্গার বলে সুইপ করতে গিয়ে আউট হন লিটন। ১৬ বলে ২৩ রান করে ফেরেন তিনি। এরপর সাইফ কিছুক্ষণ ধরে রাখেন ইনিংস। টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ৪৫ বলে করেন ৬১ রান, ৪ ছক্কা আর ২ চারের সাজানো ইনিংস।

সাইফ আউট হওয়ার পর দায়িত্ব নেন হৃদয়। কামিন্দু মেন্ডিসের এক ওভারেই ২ চার ও ১ ছক্কায় নেন ১৬ রান। তখনই ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়।

শেষ দিকে ৩ বলে দরকার ছিল ১ রান। এর মধ্যেই হারায় ২ উইকেট। তবে তাতে লাভ হয়নি শ্রীলঙ্কার। নাসুম আহমেদ জয়সূচক রান নিতেই অন্য প্রান্তে উল্লাসে লাফিয়ে ওঠেন শামীম হোসেন। বাংলাদেশের ডাগআউটে আনন্দের জোয়ার, আর যেন তার প্রতিধ্বনি শোনা গেল পুরো দুবাইয়ে।