ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা ৫ বৈশাখ ১৪৩৩, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

এনএইচএস ইংল্যান্ড বিলুপ্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৮:০৩ এএম

এনএইচএস ইংল্যান্ড বিলুপ্তির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ঘোষণা করেছেন এনএইচএস ইংল্যান্ড বিলুপ্ত করা হবে। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন,  ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা খাতে আরও বেশি অর্থ ব্যয় করার মাধ্যমে বৃটেনের স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা। ইয়র্কশায়ারে দেওয়া এক বক্তৃতায় স্যার কেয়ার স্টারমার বলেন- “আমরা রাষ্ট্রীয় স্তরে আমলাতান্ত্রিক ব্যয় কমাবো, সরকারকে সাধারণ জনগণের প্রয়োজনের দিকে আরও মনোযোগী করবো এবং বাজেটের বড় অংশ সরাসরি স্বাস্থ্যসেবায় ব্যয় করবো। এনএইচএস পরিচালনার দায়িত্ব পুনরায় গণতান্ত্রিক নিয়ন্ত্রণে আনতে আমরা এটি বিলুপ্ত করছি।” প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার তার বক্তব্যে জোর দিয়ে  আরও বলেন, “এতে এনএইচএস আবার সরকারের নিয়ন্ত্রণে ফিরে আসবে, রোগীদের সেবা দেওয়াই হবে মূল লক্ষ্য। কমবে আমলাতান্ত্রিক ব্যয়, নার্সদের জন্য থাকবে বেশি অর্থ এবং হাসপাতালের রোগীদের প্রতীক্ষার সময় কমানো হবে।” সরকারের মতে, এই উদ্যোগের ফলে ৯,০০০-এর বেশি কর্মসংস্থান বিলুপ্ত হবে, তবে এতে বছরে শত শত মিলিয়ন পাউন্ড সঞ্চয় হবে, যা রোগীদের জন্য প্রতীক্ষার সময় কমাতে ব্যয় করা হবে। বিশ্বের সবচেয়ে বড় নির্বাহী সংস্থা হিসেবে সুপরিচিত এনএইচ এস (National Health Service) কে  যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ দফতরের (Department of Health and Social Care) অধীনে আনা হচ্ছে। যুক্তরাজ্যের মন্ত্রীরা এই পরিবর্তনকে স্বাগত জানালেও কনজারভেটিভ দলের নেতা আলেক্স বার্গহার্ট বলেছেন, “আমরা এনএইচএস ব্যবস্থাপনায় সরলীকরণ আনতে চাই। তবে এখন এনএইচএসের কার্যকারিতা নিয়ে লেবার সরকারের আর কাউকে দোষারোপ করার সুযোগ থাকবে না।” এনএইচএস ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী স্যার জেমস ম্যাকি জানান, যদিও এই ঘোষণা কর্মীদের জন্য উদ্বেগজনক, তবে এটি প্রয়োজনীয় পরিবর্তন। বর্তমানে ১৫,৩০০ কর্মী এনএইচএস ইংল্যান্ডে এবং ৩,৩০০ জন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করেন। এই বিলুপ্তির কাজ অবিলম্বে শুরু হবে, তবে পুরো প্রক্রিয়াটি প্রায় দুই বছর সময় নিতে পারে। এই সিদ্ধান্তের আগে এনএইচএস ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাই পদত্যাগ করেছেন, যার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং জাতীয় মেডিক্যাল পরিচালকও রয়েছেন। সূত্রঃ বিবিসি ও  দ্য ইন্ডিপেন্ডেন্ট