ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

একক ভিসায় সৌদিসহ ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম

একক ভিসায় সৌদিসহ ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর

দীর্ঘ পরিকল্পনার পর অবশেষে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) চালু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা। আগামী বছর থেকেই এই ভিসা কার্যকর হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব।

তিনি জানান, চার বছরের সমন্বিত উদ্যোগের ফল এটি। উপসাগরীয় দেশগুলোর পর্যটন ও ভ্রমণ খাতকে সংযুক্ত করার সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি হিসেবে তিনি এই একক ভিসা প্রকল্পকে উল্লেখ করেন।

বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া বক্তৃতায় সৌদির পর্যটনমন্ত্রী আল-খাতিব বলেন, পর্যটন খাতে জিসিসি এখন এক ঐতিহাসিক সম্প্রসারণের দিকে এগোচ্ছে। আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো এবং নিরাপদ পরিবেশ এই অগ্রগতিকে সম্ভব করেছে।

তিনি বলেন, “জিসিসি দেশগুলো পর্যটন খাতে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হচ্ছে; যেখানে বর্তমানে তেল ও বাণিজ্যের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছে পর্যটন খাত।”

এই একক প্রবেশাধিকার ভিসার আনুষ্ঠানিক নাম হবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এর মাধ্যমে একবার আবেদন করেই ভ্রমণকারীরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান সফর করতে পারবেন।

২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সে সময় ইউরোপীয় ইউনিয়নের শেনজেন ভিসার মতো যৌথ মডেলে এই ভিসা চালুর পরিকল্পনা করা হয়।

জিসিসি কর্মকর্তাদের মতে, উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার মূল উপাদান হবে এই ভিসা। এতে এমন পর্যটকরা উপকৃত হবেন, যারা একাধিক দেশে ভ্রমণ করতে চান কিন্তু প্রতিবার আলাদা ভিসা, ভিন্ন নিয়ম ও বাড়তি কাগজপত্রের ঝামেলায় যেতে চান না। প্রাথমিকভাবে এটি পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং আবেদন করা যাবে অনলাইনে।

ভ্রমণকারীরা চাইলে একটি দেশ বা ছয়টি দেশই বেছে নিতে পারবেন; যার মেয়াদ হতে পারে এক থেকে তিন মাস। এই ভিসা পৃথক ভিসার তুলনায় কম খরচসাপেক্ষ হবে বলেও আশা করা হচ্ছে।

ভিসা কার্যকর হলে আবেদনকারীদের পাসপোর্টের ন্যূনতম ছয় মাস মেয়াদ, আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী ফ্লাইটের টিকিট জমা দিতে হবে। জিসিসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াটি হবে সহজ—সরকারি অনলাইন পোর্টালে নথি আপলোড, ফি প্রদান এবং ই-মেইলে ডিজিটাল ভিসা পাওয়া যাবে।

আল-খাতিব বলেন, উপসাগরীয় অঞ্চলে বিমান যোগাযোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা সদস্য দেশগুলোর মধ্যে যাতায়াতের সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি জানান, গত বছর উপসাগরীয় অঞ্চলের চারটি প্রধান এয়ারলাইনস প্রায় ১৫ কোটি যাত্রী পরিবহন করেছে। এর মধ্যে ৭ কোটি যাত্রী উপসাগরীয় দেশগুলোর মধ্যেই ভ্রমণ করেছেন। এটি দেখায় যে আভ্যন্তরীণ ভ্রমণে বড় সম্ভাবনা এখনো অব্যবহৃত রয়েছে।

উপসাগরীয় কয়েকটি দেশের কর্মকর্তারা জানিয়েছেন, জিসিসি একক ভিসা চালু হলে পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি পাবে, তারা একাধিক শহরে ভ্রমণ করবেন এবং ব্যয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে আরও বিস্তারিত প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিক চালুর আগে আবেদন পোর্টাল খুলে দেওয়া হবে।

সূত্র: গালফ নিউজ।