ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

এইচএসসিতে মারুফার হার, ভালো করেছেন ক্রিকেটার মারুফ-বর্ষণরা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম

এইচএসসিতে মারুফার হার, ভালো করেছেন ক্রিকেটার মারুফ-বর্ষণরা

মাঠের লড়াইয়ের পাশাপাশি শিক্ষাঙ্গনেও ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত থাকলেও জাতীয় নারী ক্রিকেট দলের তরুণ পেসার মারুফা আক্তারের এইচএসসি পরীক্ষার ফল এবার আশানুরূপ হয়নি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর দেখা যায়, মারুফা সব বিষয়ে উত্তীর্ণ হলেও ভূগোলে অকৃতকার্য হয়েছেন। তবে বিকেএসপি কর্তৃপক্ষ জানিয়েছে, তার খাতাটি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হবে। প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মারুফা বলেন, “ভূগোল পরীক্ষাটা খারাপ যায়নি। তাই কলেজের পক্ষ থেকে আমার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হবে। আশা করি, সংশোধিত ফলে ভালো কিছু আসবে।”

অন্যদিকে, ছেলেদের বিভাগে বেশ কয়েকজন ক্রিকেটার কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
তরুণ বাঁহাতি পেসার মারুফ মৃধা পেয়েছেন জিপিএ ৪.২৫ এবং লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন জিপিএ ৪.০৮
চোট কাটিয়ে ফেরা আরেক পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণও সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সার্বিকভাবে বিকেএসপির ফলাফল বেশ সন্তোষজনক।
প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪৭ জন—পাসের হার ৯৪.২৩ শতাংশ
এ বছর বিভিন্ন ক্রীড়া বিভাগ থেকে ৬ জন ক্রীড়াবিদ জিপিএ-৫ পেয়েছেন।

তাদের মধ্যে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়ে সবার শীর্ষে রয়েছেন বাস্কেটবলের শাহরিয়ার
জিপিএ-৫ পাওয়া অন্যরা হলেন—

  • জয় ইসলাম (টেবিল টেনিস)

  • মাসুম মোস্তফা (অ্যাথলেটিকস)

  • নাভিদ আল হাসান (ক্রিকেট)

  • মেহরাব হাসান (ক্রিকেট)

  • জান্নাতুল ফেরদৌস এষা (ক্রিকেট)

অন্যান্য তারকা ক্রীড়াবিদদের মধ্যে আর্চার সাগর ইসলাম পেয়েছেন জিপিএ ৩.০৮, আর এশিয়া কাপে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফ পেয়েছেন জিপিএ ৩.৮৩।

এদিকে, হকি দলের পাঁচজন খেলোয়াড়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অনূর্ধ্ব–১৮ দলের ব্যস্ত সূচির কারণে মেহেদী হাসান ও দ্বীন ইসলাম অংশ নিতে পারেননি।
বাকিদের মধ্যে হুজাইফা ইসলাম, তানভীর হাসান সিয়াম ও তৈয়ব আলী পরীক্ষায় অংশ নিয়েছেন।