ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা

ইতালির মিলানে এমবিপিসি এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ০৬:৫৬ পিএম

ইতালির মিলানে এমবিপিসি এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

পর্তুগাল প্রবাসী সাংবাদিক যুক্তরাজ্য থেকে পরিচালিত অনলাইন গণমাধ্যম  ৫২বাংলা টিভি’র পর্তুগাল ব্যুরো প্রধান ও বঙ্গবাণী পর্তুগাল প্রতিনিধি জাকির হোসেন সংক্ষিপ্ত সফরে  ইতালির মিলানে আগমন উপলক্ষে মিলান বাঙলা প্রেস ক্লাবের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইতালির বানিজ্যিক রাজধানী মিলানের স্হানীয় একটি বাংলাদেশী রেস্তোরাঁয় প্রেসক্লাবের উপদেষ্টা কথা সাহিত্যিক ও সাংবাদিক  তুহিন মাহামুদ এর সভাপতিত্বে  এবং প্রেসক্লাবের সদস্য জোবায়ের আহমেদ শিশুর  উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  প্রবাসী সাংবাদিক জাকির হোসেন।

 বিশেষ অতিথির  বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সদস্য ও চ্যানেল এস মিলান প্রতিনিধি আব্দুল বাছিত দলই,এটিএন বাংলা ইতালি প্রতিনিধি আহসান হাবিব শিমুল।

 এছাড়াও বক্তব্য রাখেন ইতালি ছাত্রলীগের সহ-সভাপতি কয়েছ আহমেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, ইতালি ছাত্রলীগের সংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব আলম আঁখি,যুবলীগ নেতা মাসুদ আলী,বেলাল আহমদ ,মো: সোলেমান, ইয়াছিন আহমদ, রাজু আহমদ.ছাত্রলীগ নেতা  রাহাত তালুকদার,দিলওয়ার আহমেদ, সুয়েব আহমেদ, রাসেল সহ প্রমূখ।

বক্তারা বলেন, জাতির বিবেক হিসাবে  সাংবাদিক  সমাজের অন্যায় অবিচারের কথাগুলো তুলে ধরেন। এই পেশায় সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা নিয়েই কাজ করতে হয়। কিছু  হলুদ সাংবাদিকের কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এদিক থেকে সাংবাদিকদের আরও স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।যাতে সমাজ ও মানুষের কল্যাণ হয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকার কারণে আজ  দুর্নীতি, ধর্ষণ,হত্যার মত ভয়ংকর তথ্য জীবনের ঝুঁকি নিয়ে সমাজে তুলে ধরা হচ্ছে। প্রবাসেও বাংলাভাষী সংবাদকর্মীরা বাংলাদেশী কমিউনিটির সেবায় কাজ করছেন। তিনি মিলান বাঙলা প্রেসক্লাবের বিভিন্ন কাজের প্রসংসা করে প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের কে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে অংশ গ্রহন করেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। এ সময় প্রধান অতিথি কে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলে।

এ সময় উপস্থিত ছিলেন লোম্বারদিয়া আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সামাজিক ব্যক্তিত্ব জাকির হোসেন মামুন সহ  অনেকে।

অনুষ্ঠান শেষে অতিথিসহ সকলকে  নৈশভোজের মাধ্যমে আপ্যায়ণ করা হয়।