ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

আল কাসিম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসবে বাঙালি ছাত্রদের অংশগ্রহণ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৩ পিএম

আল কাসিম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসবে বাঙালি ছাত্রদের অংশগ্রহণ

সৌদি আরবের আল কাসিম প্রদেশের আল কাসিম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের ছাত্রদের অংশগ্রহনে ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আজ ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল শেষ দিন। ছাত্রদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং সচিব ফখরুল ইসলাম মেলায় যোগদান করেন ।

উৎসবে ২০ টি দেশের বিদেশী ছাত্ররা নিজ নিজ দেশের ঐতিহ্য, পোশাক ও খাবারের প্রদর্শন করে। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন সহ বিভিন্ন আরব ও আফ্রিকান দেশের ছাত্ররা অংশগ্রহণ করেন।

সেখানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্ররা তাদের স্টল দেশীয় বিভিন্ন কারুশিল্প, গ্রামীণ ঐতিহ্য, পিঠাপুলি দিয়ে অত্যন্ত আকর্ষণীয় করে তুলে ধরে। তাছাড়া বিভিন্ন দেশের ছাত্রদের নাম বাংলায় লিখে তাদের বাংলা ভাষার সাথে পরিচয় করে দেয় বাঙালী ছাত্ররা । উৎসবে বাড়তি আকর্ষণ হিসেবে একটি রিকশায় করে অতিথিদের উৎসব প্রাঙ্গনে ঘোরানো হয়। ঐতিহ্য হিসেবে পালকি ও রাখা হয়।

এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ৩০ জন ছাত্র সম্পূর্ণ বৃত্তি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছে।

বিশ্ববিদ্যালটিতে বর্তমানে প্রায় ৮০ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। যার মধ্যে প্রায় ৭০ টি দেশের তিন সহস্রাধিক ছাত্র রয়েছে। বাংলাদেশী ছাত্র ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ৬ জন বাংলাদেশী শিক্ষক কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে মিলনায়তনে (২৯ জানুয়ারি) ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।