ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

আমিরাতে আশাজাগানিয়া কাজ দিয়ে যাত্রা শুরু 'শেকড়ের খোঁজে' সংগঠনের

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২০, ০২:২৭ এএম

আমিরাতে আশাজাগানিয়া কাজ দিয়ে যাত্রা শুরু 'শেকড়ের খোঁজে' সংগঠনের
সংযুক্ত আরব আমিরাতে বাঙ্গালী সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে 'শেকড়ের খোঁজে' নামের একটি সংগঠনের।  সম্প্রতি কাজী গুলশান আরা কে সভাপতি করে ২০ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা ড.  হাবিবুল খন্দকার, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাইজুন এন চৌধুরী ও আবুল বাশারকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে। নব গঠিত সংগঠনের সভাপতি কাজী গুলশান আরা বলেন, 'প্রবাসে যাদের বেড়ে ওঠা, তাদের একটা  উল্লেখযোগ্য অংশেরই সময়ের সাথে সাথে দেশীয় সংস্কৃতি থেকে বিশাল একটা দূরত্ব তৈরি হয়। সুপ্রাচীন কাল থেকেই আমাদের মাঝে যে প্রবল ইচ্ছা সব সময় বিদ্যমান থাকে, সেটা হল আমরা আমাদের সন্তানদেরকে বড় করব  আধুনিকতায় এবং সেই আধুনিকতায় বড় করতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের শেঁকড় কে,  সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস এবং  ঐতিহ্য কে। আমাদের নতুন প্রজন্মের বেশির ভাগই বাংলা পড়তে বা লিখতে পারেনা। আমরা রবীন্দ্রনাথকে চিনিনা, নজরুলকে চিনিনা  আর মধুসূদন জীবনানন্দ তো অনেক দূরের ব্যাপার। এভাবেই প্রজন্মের মাঝে হারিয়ে যায় কালজয়ী বোদ্ধারা এবং একই সাথে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য।' তিনি বলেন, 'শেকড়ের খোঁজে শুধুমাত্র নাচ, গান বা  আবৃতির কোন সংগঠন নয়। শেকড়ের খোঁজে যোগসূত্র তৈরি করবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালীদের মাঝে এবং বাঙালি সংস্কৃতিকে, ইতিহাসকে, সভ্যতা কে পৌঁছে দেবে এ প্রজন্মের দোরগোঁড়ায়। বাংলাকে ছড়িয়ে দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, আমরা পাশে দাঁড়াবো প্রতিটি বাঙালির, যেখানেই যাদের প্রয়োজন।' সংগঠনটি যাত্রা শুরু করেছে তাদের প্রজেক্ট - ‘প্রজেক্ট - পাঠশালা’ দিয়ে: এই উদ্দ্যোগে তারা আবুধাবি বাংলা স্কুলের একটি বাচ্চার পুরো বছরের বেতন তুলে দিলেন  রাষ্ট্রদূতের হাত দিয়ে। সেখানে উপস্হিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। সহ-সভাপতি বেলায়েত হিরু, সহ-সাধারণ সম্পাদক এনামুল কবীর রবিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: আশিক। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বেলায়াত হিরু, আনন্দিতা খান সুমি। সাধারণ সম্পাদক জাবেদ আহমদ মাছুন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ এনামুল করিম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সামিদা চৌধুরী পপি, সাংগঠনিক সম্পাদক মামুন রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফা নুশরাত, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আরিফ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক-১ লুৎফুর রশীদ রাসেল, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক-২ আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদা খানম, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক -১ নাজনীন আক্তার, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক-২ আলা মোকাদ্দেস, প্রচার সম্পাদক, সামসদ্দিন ফারুক সুমন, দপ্তর সম্পাদক সারোয়ার জামান জাবেদ। এসময়  রাষ্ট্রদূত  বলেন -  এমন সুন্দর অভিষেক অবশ্যই অত্যন্ত প্রশংসার দাবিদার। সংগঠনটি যেন এমন মহতী কাজে সবসময় জড়িয়ে থাকে এবং বাংলাদেশের ইতিহাসকে ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে প্রবাসী সন্তানদের মাঝে সঠিকভাবে তুলে ধরে।