ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

আবুধাবিতে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৩:৪৯ এএম

আবুধাবিতে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসের মূল অনুষ্ঠানমালা হয় অপরাহ্নে। রাষ্ট্রদূত মো. আবু জাফর দূতাবাসের অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর আবুধাবিস্থ বাংলাদেশ মহিলা সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল, বাংলাদেশ বিমান, বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসের মূল অনুষ্ঠানমালা হয় অপরাহ্নে। রাষ্ট্রদূত মো. আবু জাফর দূতাবাসের অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর আবুধাবিস্থ বাংলাদেশ মহিলা সমিতি, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল, বাংলাদেশ বিমান, বাংলাদেশ সমিতি, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত মো. আবু জাফর ও তার সহধর্মিনী সালমা আহমেদ। দিবস আয়োজনের প্রধান অংশ ছিল আবুধাবিস্থ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের শিশু-কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভার শুরুতে তারা দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে। এ সময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর শৈশব-কৈশর, কলকাতার জীবন, ভাষা ও স্বাধীকার আন্দোলনে তার অবদান এবং রাষ্ট্রনায়ক হিসেবে জাতির পিতার সাফল্য নিয়ে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করে। তারা জাতির জনকের ওপর কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে। রাষ্ট্রদূত মো. আবু জাফর তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিশুদের প্রতি তার গভীর ভালবাসার কথা উল্লেখ করেন। তিনি জাতির পিতার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক উপস্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে তার মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, 'সোনার বাংলা প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন, তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্যই কাজ করছেন।' এ লক্ষ্যে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন তথা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তিনি সব প্রবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া দিবসটি ঘিরে ছিল দূতাবাস পরিবার ও আবুধাবিস্থ মহিলা সমিতির সদস্যদের উদ্যোগ পিঠা উৎসব। তারা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরণের পিঠা ও মিষ্টান্ন দিয়ে অংশগ্রহণকারী সবাইকে আপ্যায়ন করান। পরে অংশগ্রহণকারীদের দূতাবাসের পক্ষ থেকে প্রশংসাপত্র ও স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার দেওয়া হয়। শেষে জাতির পিতা ও তার পরিবারের সদ্যস্যদের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।