ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা

অগ্রজদের পথে চলেই কমিউনিটির জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন রোমের যুব সমাজ

প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৬:৪৩ পিএম

অগ্রজদের পথে চলেই কমিউনিটির জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন রোমের যুব সমাজ

একঝাক তরুনদের আয়োজনের মধ্যদিয়ে ‘জাতীয় ঐক্যবোধে উদ্দীপ্ত হয়ে প্রবাসীদের জন্য একটি মিলন মেলার আয়োজন করেছে রোমের যুব সমাজ। বাংলা বর্ষ বরণ ও বৈশাখ উদযাপন এবং ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিন ব্যাপী একটি বৈশাখী মেলার আয়োজন সুসম্পন্ন হয়েছে রাজধানী রোমের তরপিনাত্তার স্থানীয় একটি পার্কে। বাংলাদেশ সমিতি ইতালির সার্বিক তত্ত্বাবধানে এই বৈশাখ উৎসবের প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। এই মেলা উদযাপন পরিষদের আহবায়ক উজ্জ্বল মৃধার সভাপতিত্বে পরিচালনা করেন সদস্য সচিব মাহাবুব আলম প্রধান।

রাষ্ট্রদূত বলেন" মে দিবসের এই দিনে সকল প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ ও সম্প্রীতির যে বন্ধন যুব সমাজ সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি এভাবেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজকে পাশে থাকতে আহ্বান জানান।

উপস্থিত অতিথি বৃন্দে র মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইটালির সভাপতি আফতাব বেপারী, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা।

আয়োজনে অন্যতম ছিলেন মেলা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক হেলাল রায়হান( বৃহত্তর ঢাকা), আলাউদ্দিন শিমুল (বৃহত্তর নোয়াখালী), মোঃ মামুন (বৃহত্তর শরীয়তপুর), শেখ মামুন ( বৃহত্তর কুমিল্লা) মোঃ শাহিন(বরিশাল), রেজাউল করিম রিপন(বৃহত্তর সিলেট) আয়োজন টির শুরু থেকে শেষ পর্যন্ত যাদের অবদান ছিল তারা হলেন সদস্য এনায়েত করিম, হাবীব মোকদম, ফারুক খালাসি, মাসুদ রানা, আব্দুল মজিদ বাবুল, ইমরান, সুজন হাওলাদার, সারোয়ার, শাহিন মুন্সী।

প্রশাসনিক বিষয়ে সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নয়না আহমেদ, উম্মেহানী প্রিন্স, শামিমা পপি, ও সানজিদা ইসলাম সঙ্গীতা সহ ইতালি মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এবং সহযোগী সংগঠন হিসাবে কাজ করেছে নব জাগরণ নারী কল্যাণ সমিতি।

আয়োজনে মহিলা সমাজ কল্যাণ সমিতি, মহিলা সংস্থা ইতালি, পল্লী বালা নারী সংগঠনের শীর্ষ নেত্রী বৃন্দ ছাড়াও অসংখ্য প্রবাসীরা অংশ গ্রহণ করেন। আয়োজক যুব সমাজের নেতৃবৃন্দরা বলেন" আমাদের এই আয়োজন আমরা প্রতি বছরই করতে চাই। আমাদের অগ্রজদের পাশাপাশি আমরা ও এখন কমিউনিটির জন্য কাজ করতে চাই। সেই সঙ্গে সকল রোম প্রবাসীদের সহযোগিতা ও কামনা করেন। বিশেষ সহযোগিতায় ছিল শরীয়তপুর জেলা সমিতি, ঢাকা জেলা সমিতি, বরিশাল জেলা সমিতি, কুমিল্লা জেলা সমিতি, মুন্সীগঞ্জ জেলা সমিতি, মুনিসগঞ্জ বিক্রমপুর সমিতি,গাজীপুর সমাজ কল্যাণ সমিতি, মাদারীপুর জেলা সমিতি, ফেনী জেলা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, চাঁদপুর জেলা সমিতি, গোপালগঞ্জ জেলা সমিতি, ভৈরব প্রবাসী ঐক্য পরিষদ ও রোমা ওয়েস্ট সমাজ কল্যাণ সমিতি।

নারী ও শিশুদের বাঙালি সাজ সজ্জায় যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ছিল সর্বত্র। আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় মিউজিক কম্পোজার শাদ শহীদের পরিচালনায় রোমের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী জাকারিয়া, রত্না বসাক, পুতুল, আতিক হাজারী, হেলাল রায়হান সঙ্গীত পরিবেশন করেন। নৃত্যে অর্পিতা সিকদার, সিমনা, রুপকথা সহ ছিল আরো অনেকে। আয়োজন টির মিডিয়া পার্টনার ছিল অল ইউরোপিয়ান বাংলা প্রেস ও বাংলা প্রেস ক্লাব ইটালী।