ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পিএম

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল–ফাওজান

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল–ফাওজান। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি বাদশাহর জারি করা এক আনুষ্ঠানিক আদেশে বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ আল–ফাওজান সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সৌদি আরবে গ্র্যান্ড মুফতির পদটি মন্ত্রী পদমর্যাদার। গত ২৩ সেপ্টেম্বর প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল–শেখের মৃত্যুর পর শেখ সালেহ আল–ফাওজানকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আবদুল আজিজ আল–শেখকে ১৯৯৯ সালে তৎকালীন বাদশাহ ফাহাদ এ পদে নিয়োগ দিয়েছিলেন।

শেখ সালেহ আল–ফাওজান ১৯৩৫ সালে সৌদি আরবের আল–কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। প্রদেশটির সবচেয়ে বড় শহর বুরাইদাহ থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর এবং ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে শেখ সালেহ আল–ফাওজানকে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির সদস্য হন।

তিনি বেশ কয়েকটি বইয়ের লেখক এবং দীর্ঘদিন ধরে রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর উপস্থাপিত জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল ‘নূর আলা আল–দারব’।