ঢাকা ২ ফাল্গুন ১৪৩২, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২ ফাল্গুন ১৪৩২, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে সংঘাতহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে অভিনেতা, পোলিং অফিসার জামায়াতের সঙ্গে উত্তেজনা, খুলনা বিএনপি নেতার মৃত্যু

সিলেটের সাথে বৈষম্য ও উন্নয়নের দাবীতে জিএসসি ইউকের প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০১:২৭ এএম

সিলেটের সাথে বৈষম্য ও উন্নয়নের দাবীতে জিএসসি ইউকের প্রতিবাদ সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিওন-এর উদ্যোগে সিলেট-এর উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ ও দ্রুত কর্ম সম্পন্ন করার দাবিতে এক প্রতিবাদ সভা গত ২২অক্টোবর জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর। সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পীকার আবাব হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট রফিক হায়দার, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মীর্জা আসহাব বেগ, ভয়েস ফর নিউহাম-এর চেয়ারপার্সন পারভেজ সাজ্জাদ কোরাইশী, ওয়েস্টহাম সিএলপির চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার জেইন মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিওন-এর সাবেক চেয়ারপার্সন মোঃ ইছবাহ উদ্দীন। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন- শাহপরান মসজিদ পরিচালনা কমিটির চেয়ারপার্সন নূর বক্স, সাউথ ইস্ট রিজিওন-এর ট্রেজারার মোঃ আবুল মিয়া, সহ-সভাপতি আখলাকুর রহমান ও মিসবাহ কামাল, এসেক্স শাখার সেক্রেটারি শাহ সাইদুর রহমান, মিডিলসেক্স শাখার সভাপতি আব্দুল আহাদ ও সেক্রেটারি মুজিবুর রহমান রাসেল, বেতার বাংলা উপস্থাপক মানিকুর রহমান গনী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এর সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম. সিলেট সদর ট্রাস্টের সেক্রেটারি আবুল কালাম, রুকন ফাউন্ডেশনের চেয়ারপর্সন আলী আহমদ নেছাওর, নাসির উদ্দিন, আবাব মিয়া, মাওলানা সাইদুর রহমান, জাবেদ আহমদ, সালেহ আহমদ আলফু, আবুল হোসেন, আশরাফ চৌধুরী, নজমুল হুদা, রফিক আহমদ, সাংবাদিক আলাউর রহমান ওলী, মির্জা কাশেম, সৈয়দ আশফাক আহমেদ, শেখ ফারুক আহমেদ, নুর উদ্দিন, ফারুক মিয়া জিলু, মতিউর রহমান, ওলিদুর রহমান, আব্দুস সুবহান, গিয়াস মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন-স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বৃহত্তর সিলেট এখনও উন্নয়নখাতে বৈষম্য-এর শিকার। অথচ দেশের বৈদেশিক মুদ্রার বিশাল অংশের যোগান দেন প্রবাসী সিলেটিরা। সভা থেকে সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরকে পুর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দান, ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডবল লাইনে উন্নীত করণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার দাবি জানানো হয়। সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালিন সরকারের মেয়াদ এক বছর বেশি সময় অতিবাহিত হলেও সিলেটের উন্নয়নে কোন প্রকল্প হাতে নেয়া হয়নি বলে অভিযোগ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত করেন হামজা রাহমান।