ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪৪ এএম

রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

সরকার গত ৮ মাসে বিভিন্ন দেনা শোধ করেছে প্রবাসীদের পাঠানো টাকায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রবাসীদের এ জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রবাসীদের পাঠানো টাকা দিয়ে দেনা পরিশোধের কথা সবার সামনে জ্বালানি উপদেষ্টাকে তুলে ধরতে বলেন প্রধান উপদেষ্টা।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘কাতার থেকে আমরা এলএনজি আমদানি করি। আমাদের কাছে কাতারের ২৫৪ মিলিয়ন ডলারের মতো পাওনা ছিল। স্যার (প্রধান উপদেষ্টা) যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওনাদের সামনে যেন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি—সেজন্য গতকাল বুধবার (২৩ এপ্রিল) আমরা সব টাকা পরিশোধ করে দিয়েছি। এখন আর তাদের এক টাকাও পাওনা নেই। এরপর কাতারের জ্বালানিমন্ত্রী আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানালেন। তারা এত তাড়াতাড়ি এটা আশা করেননি। এটা আপনাদের (প্রবাসীদের) সহায়তায় সম্ভব হয়েছে।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিকে একটি বিধ্বস্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। আমাদের শুধু বিদ্যুৎ-জ্বালানি খাতে বকেয়া, এলএনজি ও তেলের পাওনা (বকেয়া) ছিল ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। আমরা সেটাকে এই ৮ মাসে ৬০০ মিলিয়নে নিয়ে এসেছি। এটা পরিশোধ করা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। এ জন্য আপনাদের ওপর আমাদের অর্থনীতি নির্ভরশীল। আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের বাইরে থেকে যে চাপ—আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলার শক্তি বেড়েছে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাছে কাতারে দীর্ঘদিন ধরে অবস্থানরত বাংলাদেশিরা বিভিন্ন সমস্যা ও সুযোগের কথা তুলে ধরেন।