ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মোদীর মন্ত্রীসভা নতুন মুখে ঠাসা

প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৭:০০ পিএম

মোদীর মন্ত্রীসভা নতুন মুখে ঠাসা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ ঠাঁই পাচ্ছেন। দেশটির জাতীয় নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয়ের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তার একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তবে এই তালিকায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলছে, নতুন সরকারের মন্ত্রিসভায় যারা জায়গা পাবেন; ইতোমধ্যে দলের সভাপতি অমিত শাহ তাদের টেলিফোন করেছেন। বিভিন্ন রাজ্যের বিজেপি দলীয় বেশকিছু নেতাকে স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ দফায় দফায় একাধিকবার বৈঠক করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় বিজেপি সভাপতি অমিত শাহও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে সন্ধ্যা ৭টায় শপথ অনুষ্ঠানের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবন। অনুষ্ঠানে প্রায় আট হাজার অতিথি উপস্থিত থাকবেন। শপথে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন বলে এনডিটিভি জানিয়েছে। মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় যারা থাকছেন------রবি শংকর প্রসাদ, পীযূষ গোয়েল,স্মৃতি ইরানি, নির্মলা সীতারামণ, কিরেন রিজিজু, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, এ রবীন্দ্রনাথ, ইন্দ্রজিৎ সিং, অর্জুন কৃষ্ণপাল, হারসিমরত কৌর, সদানন্দ গৌড়া, বাবুল সুপ্রিয়, প্রকাশ জাভরেকর, রামদাস আটাওলে, জিতেন্দ্র সিং, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, থাওয়ার চাঁদ গেহলত, পুরুষোত্তম রুপালা, রমেশ পখরিয়াল (প্রথমবার), রতনলাল কাটারিয়া (প্রথমবার), আর সি পি সিং (প্রথমবার), জি কিষান রেড্ডি (প্রথমবার), কৈলাস চৌধুরী (প্রথমবার), প্রল্লাদ জোশি (প্রথমবার), সোম প্রকাশ (প্রথমবার), রামেশ্বর তেলি (প্রথমবার), সুব্রত পাঠক (প্রথমবার), দেবশ্রী চৌধুরী (প্রথমবার), সুরেশ আনগাদি (প্রথমবার), রীতা বাহুগুনা জোশি (প্রথমবার)