ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
নিবন্ধন করেও ভোট দেন ৩২.৮%  প্রবাসী বিশ্বকাপের বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত আসলে কার? শিক্ষানুরাগী, সংগঠক ও শালিস ব্যক্তিত্ব আজিজুর রহমান (সেক্রেটারি)-র ইন্তেকাল ড. ইউনূসের সম্পদ বেড়েছে, দেড় বছর পর সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

ব্রেক্সিটের সময় বাড়ল, ইইউ নির্বাচনে অংশ নিতে হবে ব্রিটেনকে

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৩:১০ পিএম

ব্রেক্সিটের সময় বাড়ল, ইইউ নির্বাচনে অংশ নিতে হবে ব্রিটেনকে
আবার সময় বাড়ল বিচ্ছেদের। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আলাদা হচ্ছে না যুক্তরাজ্য। গতকাল বুধবার এই সময়সীমার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর বিষয়ে বৈঠক হয়। পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে সিদ্ধান্ত জানান ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, ‘ব্রিটিশ বন্ধুদের জন্য আমাদের বার্তা হলো, দয়া করে এই সময়টা নষ্ট করবেন না।’ তিনি যোগ করেন, কর্মসূচি অবশ্যই সম্পূর্ণভাবে যুক্তরাজ্যের হাতে থাকবে। তারা এখনো ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে পারে, সে ক্ষেত্রে এই বাড়ানো সময় বাতিল করা যাবে।
এর আগে ডোনাল্ড টাস্ক ব্রেক্সিটের জন্য ইইউয়ের কাছে যুক্তরাজ্যকে ‘১২ মাসের নমনীয়’ সময় দেওয়ার প্রস্তাব করেছিলেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ইইউ ছেড়ে যাওয়া যুক্তরাজ্যের লক্ষ্য।আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেন, ইউরোপের নির্বাচনে এখন যুক্তরাজ্যকে থাকতে হবে। তা না হলে আগামী ১ জুন কোনো চুক্তি ছাড়া বিচ্ছেদ ঘটাতে হবে। এর আগে প্রধানমন্ত্রী থেরেসা মে ১২ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে যুক্তরাজ্যের প্রস্থানের সম্ভাব্য তারিখ ঠিক করতে চেয়েছিলেন। তবে তারিখ আবার পেছানোর সুযোগটা রাখতে চেয়েছিলেন মে। কারণ, পার্লামেন্টে যদি ব্রেক্সিট চুক্তি অনুমোদন না দেওয়া হয়, তখন আবার সময় বাড়াতে হতে পারে—এমনটা ভাবছিলেন মে। গত ২৯ মার্চ বিচ্ছেদ কার্যকরের কথা ছিল। ব্রিটিশ রাজনীতিকদের অনৈক্যের কারণে তা হয়নি। দিনটি পিছিয়ে ১২ এপ্রিল নির্ধারণ করা হয়। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট। আবারও সময় চায় তারা। এরই পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর পছন্দ বাড়ল সময়।