ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

বিয়ানীবাজারে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:০৫ এএম

বিয়ানীবাজারে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিয়ানীবাজারে অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয়েন্দু চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস মোড়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার   দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা   শাখার ব্যানারে   মানব বন্ধন প্করতিবাদ সমাবেশে বিভিন্ন  রাজনৈতিক ও সামজিক  সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রতিবাদ সমাবেশ  বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও মোহাম্মদ জাকির হোসেন, বিয়ানীবজাার উপজেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি দয়াময় কুমার দে, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগে সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, বিয়ানীবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ সিদ্ধ গৌরব দাস, পৌর ঐক্য পরিষদের সম্পাদক মহেশ ঘোষ, পূজা পরিষদের সভাপতি সুজিত চক্রবর্ত্তী, সহ সভাপতি প্রিয় তোষ চক্রবর্ত্তী, শংকর দেব, সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন, যুগ্ম সম্পাদক সজীব ভট্টাচার্য্য, পূজা পরিষদের অর্থ সম্পাদক সুজিত দে, ছাত্র যুবক ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বিপ্লব চক্রবর্ত্তী, পৌর শাখার সভাপতি অনির্বান চন্দ্র, পৌর যুবলীগ নেতা আয়নুল হক, নিহত বিনয়েন্দু চক্রবর্তীর ছেলে বসুদেব চক্রবর্ত্তী প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক বিনয়েন্দু  চক্রবর্তী কে পেট্রল দিয়ে হত্যার পাঁচ মাস অতিবাহিত হলেও পুলিশ অধিকাংশ আসামীকে এখনো  গ্রেফতার করতে পারেনি ।  পুলিশের মধ্যে আসামী ধরার কোন তৎপরতা ও দেখা যায়নি । বক্তারা বলেন, আগামী এক মাসের মধ্যে এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা না হলে বিয়ানীবাজারবাসীকে সাথে  নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। প্রসঙ্গত ২০১৮  সালের ৩০ নভেম্বর রাতে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ গ্রামের প্রবীণ শিক্ষক বিনয়েন্দু ভূষন চক্রবর্তীকে নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে দগ্ধ করে দুর্বৃত্তরা। প্রতিবেশীরা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকার সিটি হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় ৪জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শিপ্রা রাণী চক্রবর্তী। পরে বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার জয় লাল নাথ (২৮) ও একই এলাকার জয়ন্ত লাল নাথ (৩০) কে গ্রেপ্তার করলেও বাকি দুই আসামী এখনো পলাতক রয়েছে।