ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

বিশ্বকাপ এলে ব্রিটেনে পারিবারিক সহিংসতা বেড়ে যায়

প্রকাশিত: ০৭ জুলাই ২০১৮, ০৪:০০ পিএম

বিশ্বকাপ এলে ব্রিটেনে পারিবারিক সহিংসতা বেড়ে যায়
বিশ্বকাপ সারা বিশ্বকেই যেন একাকার করে তোলে। প্রত্যেকটা বিশ্বকাপে সারা বিশ্বের মানুষের চোখ থাকে একটা দেশের দিকে। বিশ্বসেরা খেলোয়াড়দের নৈপুন্য দেখতে সকাল-বিকাল সন্ধ্যা কিংবা মধ্যরাতে পৃথিবীর অগণন মানুষ চোখ রাখে টিভি পর্দায়। সারা বিশ্ব যেন একই গ্রন্থিতে মিলিত হয়। এবারও রাশিয়া থেকে আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য থেকে এশিয়া সব জায়গার মানুষের চোখ একই দিকে। রাশিয়ার দিকে। বিশ্বকাপ ঘিরে যেমন মানুষ একাকার হয়, ঠিক তেমনি এক উন্মাদনায় যেন বোঁদ হয়ে যায় সারা বিশ্বের অগনিত মানুষ। বাংলাদেশেও এ উন্মাদনা স্পর্শ করে, তরুনরা ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন আচরণ করে। ঝগড়ায় মেতে উঠে, মিছিল করে, এমনকি রক্তপাতও ঘঠায়। ব্রিটেনে বিশ্বকাপ নিয়ে উচ্ছাস আছে, আছে ‘রাশিয়া ২০১৮’ নিয়ে মাতামাতি। বাইরে কোন মিছিল নেই, খুব কম জায়গায়ই আছে গাড়ির ভেঁপু বাজানো, এমনকি বিজয়ী হবার পরও। পাব কিংবা বাসায় দলবদ্ধ হয়ে টেলিভিশনে চোখ থাকে দর্শকদের। কিন্তু বিশ্বকাপ এলে ব্রিটেনে বেড়ে যায় পারিবারিক সংঘাত।  বৃদ্ধি পায় পারিবারিক সহিংসতা। বিশেষত ইংল্যান্ডের খেলার দিনে একের পর এক বিয়ার-লাগারের পাইন্ট নিঃশেষ করে টিভি পর্দায় চোখ রাখা ইংল্যান্ড সমর্থকদের অধিকাংশই হয়ে যায় মাতাল। ক্রমশই এরা চলে যায় অন্য এক জগতে। মাতাল হয়ে এরা যখন ঘরে ফিরে,তখন ছেলে হোক কিংবা মেয়ে হোক জয়ের আনন্দে হোক কিংবা পরাজয়ের গ্লানিতে হোক তারা মারমুখী হয়ে যায়। এমনকি হাতও তোলে সঙ্গী কিংবা সঙ্গীনির গায়ে। সেজন্যেই এবারের বিশ্বকাপ ঘিরে ব্রিটেনের পুলিশ নিয়েছে বাড়তি তৎপরতা। বিশেষত ইংল্যান্ডের খেলার দিনে পারিবারিক সহিংসতা ঠেকাতে তাদের প্রস্তুতি আছে সারা দেশেই।  ব্রিটিশরা এমনিতেই ফুটবল পাগল। বিশ্বকাপে তারা সবাই-ই একধরনের উন্মাদনায় থাকে। সম্প্রতি এক রিপোর্ট দেখা গেছে, ইংল্যান্ডের খেলার দিন তাদের মাতলামী বেড়ে যায়। এবং ঐদিন পারিবারিক সহিংসতা বৃদ্ধি পায় সারা দেশব্যাপী। দি ন্যাশনাল সেন্টার ফর ডমেসটিক ভায়োলেন্স, জাতীয় পুলিশ চীফ’স কাউন্সিল ও বিবিসি পারিবারিক এ সহিংসতার চিত্র জনসমক্ষে আনতে কাজ করছে এবং বিভিন্ন তথ্যাদি নিয়ে এসেছ ইতিমেধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ন এবং তথ্যবহুল গবেষণা বেরিয়ে এসেছে ল্যাংকাষ্টার ইউনিভার্সিটি’র বিশ্বকাপ ফুটবল গবেষণা থেকে।  শুধু পারিবারিক সম্পর্কের উপর ভিন্ন ভিন্ন গবেষণার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানটি বের করেছে এসব তথ্য। ল্যাংকাষ্টার ইউনিভার্সিটি ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপের উপর তাদের চলমান গবেষণায় দেখিয়েছে বিশ্বকাপ নিয়ে এই উদ্বেগজনক ফলাফল। দেখা গেছে স্বাভাবিক যে পারিবারিক সহিংসতা আছে ব্রিটেনে, তার চেয়ে অনেক বেশী বৃদ্ধি পায় এসময়ে। ইংল্যান্ড যেদিন পরাজিত হয়, সেদিন দেখা গেছে ৩৮ শতাংশ সহিংসতা বাড়ে এবং এমনকি বিজয়ী হলে কিংবা ড্র করলে আনন্দের উন্মাদনায় তা বৃদ্ধি পায় ২৬ শতাংশ। ২০১৪ সালের এক গবেষণায় দেখা গেছে ঐ বছর ইংল্যান্ডে খেলার দিন ৭৯.৩ শতাংশ পারিবারিক সহিংসতা বেড়েছিল বলে বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছিল। বিশ্বকাপ চলাকালীন ব্রিটেনে ফুটবল নিয়ে যাতে সহিংসতা বৃদ্ধি না পায় সেজন্যে ২০১৪ সাল থেকে ক্যম্পেইন গ্রুপ কাজ করছে। বিশেষত ইটালীর সাথে ইংল্যান্ড ২-১ গোলে পরাজিত হবার পর সহিংসতা বৃদ্ধি পেলে দি ‘ন্যাশনাল ফর ডমেস্টিক ভায়োলেন্স’ ক্যাম্পেইন শুরু করে পারিবার সহিংসতা প্রতিরোধ করতে। এছাড়া ‘গিভ ডমেস্টিক এবিউজ দ্যা রেড কার্ড’ ক্যাম্পেইনের সাথে কাজ করছে ‘উইম্যানস এইড’। এই সংস্থাটি প্রচারনা চালাচ্ছে ‘ফুটবল ইউনাইটেড এগেইনষ্ট ডমেস্টিক ভায়োলেন্স’ পুলিশ, জাতীয় ফুটবলিং কমিটি, স্পোর্টস মিডিয়া, খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাবেব সমর্থকদের নিয়ে। সে কারণে ২০১৮তে পুলিশ পারিবারিক সহিংসতাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং পারিবারিক সহিংসতা এবারে সহনীয় পর্যায়ে আছে বলেই মনে করা হচ্ছে।