ঢাকা ৩ ফাল্গুন ১৪৩২, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৩ ফাল্গুন ১৪৩২, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে

বিলেত প্রবাসীরা বুক বেঁধেছেন আশায়

প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৪:৩৪ পিএম

বিলেত প্রবাসীরা বুক বেঁধেছেন আশায়
আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্রীড়াজগতের এক ব্যাপক আয়োজন, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এ আয়োজন চলবে ১৪ জুলাই পর্যন্ত। ইংল্যান্ড এবং ওয়েলসের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে এ খেলাগুলোতে অংশ নেবে সারা বিশ্বের ক্রিকেট সেরা দেশগুলো। স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ বিশ্বের সাড়া জাগানো এই ১০ টিম অংশগ্রহণ করছে বিশ্ব ক্রিকেটের চোখ ধাঁধানো এ আয়োজনে। বোলিংয়ের গতি আর ব্যাটসম্যানের কসরত দেখার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন মাঠে যেমন দর্শক গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ আগামী মাসাধিককাল, ঠিক তেমনি সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষগুলো বসে থাকবে টিভির পর্দার সামনে। কত মিলিয়ন মানুষ এ খেলা উপভোগ করবে তার হিসাব এখনই দেয়া না গেলেও, এটা বলা যায় ব্রিটেনে বসবাস করা অসংখ্য অভিবাসী, যারা বাংলাদেশ টিমের অন্তত একটা খেলা দেখতে শতাধিক পাউন্ড খরচ করতেও দ্বিধা করছে না। বার্মিংহামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ইন্ডিয়ার খেলাটির টিকেট অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছে। নিউজল্যান্ড-বাংলাদেশের ৫ জুনের খেলাটি অনুষ্ঠিত হবে ওভাল গ্রাউন্ডে, ২৪ হাজার দর্শক গ্যালারিতে ধারণ করার জায়গা আছে সেখানে। এ খেলার মোট টিকেটের ১৬ হাজার শুধু বাংলাদেশি মানুষই কিনে নিয়েছে। এটাই বাংলাদেশের মানুষের আবেগ, পৃথিবীর দেশে দেশে বাংলাদেশকে নিয়ে এই মানুষগুলোই এগিয়ে যায় গর্ব-আকাংখা আর উচ্ছাস সঙ্গে নিয়ে। ক্রিকেটের বিশ্বমঞ্চে সেরা দেশগুলোর মাঝে বাংলাদেশকে সবাই দেখে আসছে গত দুদশকের বেশি সময় থেকেই। আর সেজন্য পৃথিবীর যেখানেই বাংলাদেশের হয়ে খেলে টাইগাররা, সেখানেই আমরা দেখি বাংলাদেশিদের আবেগী উপস্থিতি। বিশাল আকারের বাঘের প্রতিকৃতি (প্লাশ টয়), লালসবুজের পতাকা গায়ে দিয়ে বাঙালিরা জানান দেয় তাদের প্রাণবন্ত উপস্থিতি। ২৮ মে ছিল ভারত আর বাংলাদেশের খেলা, ‘ওয়ার্ম-আপ ম্যাচ’। গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল না সেদিন। কিন্তু তবুও বাঙালিরা ছিল। ছিল উদ্যম আনন্দ হিল্লোল। বাংলাদেশের জাতীয় পরিচয় নিয়েই মাঠে উপস্থিত হয়েছিল তারা। তাদের কোলে বসা ছিল বাঘের প্রতিকৃতি। তরুণীদের উচ্ছাসে মাঠের গ্যালারিতে ছিল বাংলাদেশের মমতা মাখানো চিৎকার। ‘ওয়ার্ম আপ ম্যাচ’কে অনেকেই বলে থাকেন বন্ধুসুলভ গেম। বন্ধুত্বের এই গেম হলেও সবারই চেষ্টা ছিল বন্ধুকে বধ করার। বিজয় ছিনিয়ে আনার চেষ্টার ত্রুটি ছিল না কারও। সেজন্যই ব্যাটিংয়ের নৈপুণ্য দেখেছি আমরা, দেখেছি রান নিতে বদ্ধপরিকর ক্রিকেটারদের। কিন্তু শেষমেষ টাইগাররা ধরাশায়ী হয়েছে, ৩৬০ রানের লক্ষ্যে পৌঁছুতে পারেনি তারা। এ ধাক্কা কাটিয়ে উঠে টাইগাররা বিশ্বমঞ্চে প্রাণপণ লড়বে এই প্রত্যাশায় আমরা তবুও বাঁধছি বুক।