ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

বাসস চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের ভিউ এক্সচেঞ্জ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম

বাসস চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের ভিউ এক্সচেঞ্জ
লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনের সাথে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় ছিল এ আয়োজন। ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে আনোয়ার আলদীন সাম্প্রতিক বাংলাদেশ ও সাংবাদিকতা বিষয়ে কথা বলেন এবং ব্রিটেনে কর্মরত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেষ্টা করেন। তিনি তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের কিছু অংশ তুলে ধরে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণমাধ্যমে সেল্ফ সেন্সরশীপ চেপে বসেছিল। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা তাদের হারানো স্বাধীনতা ফিরে পেয়েছেন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে ব‍্যাক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংঘটিত কয়েকটি খুনের ঘটনায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। ‌ বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক রাস্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। ক্লাবের জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মাহবুবুল আলম তোহা, আইটি সেক্রেটারি রাজিব হাসান, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, আইঅন টেলিভিশনের প্রেজেন্টার মিডিয়া ব্যক্তিত্ব মাসুদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর কন্ট্রিবিউট  ড. আজিজুল আম্বিয়া, একুশে টিভির ইউকে প্রতিনিধি সাংবাদিক শফিক শাহেদ, সাংবাদিক ক্লাব মেম্বার আহমেদ সাদিক, মারুফ গিয়াস বাপ্পি, ইকরা বাংলার শরীফ আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আনোয়ার আলদীনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।