ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা

বর্ণাঢ্য আয়োজনে স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৪:১৬ পিএম

বর্ণাঢ্য আয়োজনে স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত
[youtube]b5FGvWAo8MU[/youtube] স্পেনে বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব ঝাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করেছে। ২৮ মে, সোমবার বার্সেলোনা শহরে চার তারকা চিহ্নিত হোটেল সুনটেল আকুয়ারেয়ারের হলরুমে বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির সম্মানে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। বাংলাদেশী কমিউনিটির বাইরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রশাসনিক কর্মকর্তা, স্প্যানিশ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তানি ভারতীয় কমিউনিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশী কনস্যুলেট অফিসের কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো, কাতালান সরকারের অ্যাক্সটের্নাল অ্যাকশন, ইন্সটিটিউশনাল রিলেশন ও ট্রান্সপারেন্সির অ্যাডভাইজার আলফ্রেড বোস, কাতালান সরকারের সমতায়ন ও অভিবাসন বিভাগের সেক্রেটারি ওরিঅল আমোরোস, নাগরিকত্ব ও মাইগ্রেশন বিভাগের প্রেসিডেন্ট নুরিয়া কাম্পস্, কাতালোনিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্রান্সেস রাফোলস, বার্সেলোনার সিটি করপোরেশনের সিউদাদ ভেইয়ার প্রেসিডেন্ট মার্ক বোররাস বাতায়া, কাসা এশিয়ার বৈচিত্র্য ও আন্তঃসংস্কৃতি প্রোগ্রামের প্রধান গাইয়ে পাতিন লালয়,স্পেন পার্লামেন্টের সাবেক এমপি রবার্ট মাসি নাহারসহ আরো উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। ইফতারপূর্ব অনুষ্ঠানের বক্তব্যপর্বে উপস্থিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা বক্তব্যে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বর্ণাঢ্য ও বিশাল আয়োজনের জন্য স্পেন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য ও কার্যনির্বাহী পরিষদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বাংলাদেশী কমিউনিটির সাথে কাতালানদের এই আনুষ্ঠানিক যোগসূত্রকে একটি পারস্পরিক সহযোগিতা ও সম্পৃতির বন্ধন হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের পর ইফতারের জন্য মাগরিবের আজান পরিবেশন করা হয় এবং উপস্থিত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যময় ইফতারি ও খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানশেষে প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও সাধারণ সম্পাদক আফাজ জনি ইফতার অনুষ্ঠান সফল করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কণ্ঠ: জিনাত শফিক