ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি'র পরিচিতি সভা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৬:৩৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি'র পরিচিতি সভা
ইতালির রাজধানী রোমে নব গঠিত বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি এক মত বিনিময় সভার আয়োজন করে। স্থানীয় রোসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহ মোঃ তাইফুর রহমান ছোটন। সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মোঃ শওকত, সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল , সিনিয়র সহসভাপতি সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারী। বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি'র সভাপতি শাহ্ মোঃ শওকত বলেন ' শুধু মাত্র বিদেশীদের অধীনে চাকুরী করে নয়, নিজের কর্ম দক্ষতাকে কাজেও লাগিয়ে ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব যা এই লাভান্দেরিয়া সমিতির কর্মী বৃন্দরা করে দেখিয়েছেন'। বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ হিমেল বলেন 'এই সংগঠনটি ৭৮ টি বাঙালী মালিকানাধীন লাভান্দেরিয়া ব্যবসায়ীক দ্বারা পরিচালিত। যাদের মূল উদ্দেশ্য বেকারত্ব দূরীকরণের পাশাপাশি ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করা। এরই সঙ্গে স্বল্প খরচে ব্যাংক লোনের ব্যবস্থা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ও সৃষ্টি করা।তাঁর বক্তৃতায় তিনি এসব কাজে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।' অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ, রোমের কমিউনিটি ব্যক্তিত্ব দাউদ মুন্সী, মুজাহিদ খাদেম, লোকমান ভূঁইয়া সহ অনেকে। প্রধান উপদেষ্টা এই সময় নব গঠিত এই সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। নতুন নেতৃবৃন্দের মধ্যে আছেন উপদেষ্টা ফুরকান আহমেদ, মোঃ হাশেম, সহ সভাপতি রুবেল সরকার, মোঃ ফয়সাল, মোঃ রাশেল, মোঃ হামিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, মোঃ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, সোহেল মিয়া , কোষাধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক নাদিম মোহাম্মদ, মহিলা সম্পাদক নূর নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক শাকের আহমেদ, ক্রীড়া সম্পাদক আহমেদ সাগর।আগামীতে আরো বড়ো পরিসরে বাংলাদেশ লাভান্দেরিয়া ব্যবসায়ী সমিতি তাদের অভিষেক অনুষ্ঠান করবে বলে জানান। শেষে কেক কাটা হয় এবং স্থানীয় শিল্পীরা এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।