ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
সর্বশেষ
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত?

ফ্রান্সে একটি মোরগের কারণে তার মালিক আদালতের কাঠগড়ায়

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৫:০৪ পিএম

ফ্রান্সে একটি মোরগের কারণে তার মালিক আদালতের কাঠগড়ায়
ফ্রান্সে মহিস নামের একটি মোরগের কারণে তার মালিককে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তার নিকটতম এক প্রতিবেশী। মোরগটির বিরুদ্ধে অভিযোগ, প্রতিদিন  ভোরে সেটি উচ্চ শব্দে ডেকে আশপাশের  প্রতিবেশী সবার ঘুমের ব্যাঘাত ঘটায়। মামলাটি   নিয়ে পুরো  ফ্রান্সজুড়ে আলোচনা–সমালোচনার  যেন শেষ নেই। অনেকে এই মামলাকে ফরাসি গ্রামীণ সংস্কৃতির ওপর আঘাত হিসেবে ভাবছেন। তার ওপর মোরগ ফ্রান্সের অন্যতম জাতীয় প্রতীক। ঘটনাটির শুরু ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ ওলেহোঁর হোশফো শহরে। সেখানকার সাঁ-পিয়ে-দোলেহোঁ এলাকার বাসিন্দা কোহিন ফেসুর পোষা মোরগ মহিস। তাঁর ৪০ প্রতিবেশীর মধ্যে মাত্র দুজন মহিসের ডাক নিয়ে অভিযোগ করেছেন।   এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এদিন আদালতের বাইরে মহিসের অনেক সমর্থক উপস্থিত ছিল। অনেক মোরগ–মুরগিও ছিল সেখানে। এ নিয়ে স্থানীয় গেজাক গ্রামের মেয়র ব্রুনো দিওনিস দু সেজু এক খোলা চিঠিতে লিখেছেন, ‘গ্রামে গির্জার বেল বাজবে, গরু হাম্বা ডাকবে, গাধারা ডাকবে—এই তো ফ্রান্সের ঐতিহ্য। আমি যখন শহরে যাই, তখন তো ট্রাফিক বাতি ও গাড়িঘোড়া সরাতে বলি না।’ ফ্রান্সে গ্রাম ও শহরের মধ্যে ক্রমে সম্পদের তারতম্য বাড়ছে। সেই সঙ্গে কম মজুরি, বেশি করসহ নানা কারণে জনমনে ক্ষোভও জমছে। এরই জেরে গত নভেম্বরে শুরু হয় ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। মহিসও এই আন্দোলনে যোগ দিয়েছে। মোরগটির নিজস্ব একটা ফেসবুক পেজে দেখা যায়, নভেম্বরের শুরুতেই এটি বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।