ঢাকা ৩০ মাঘ ১৪৩২, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৩০ মাঘ ১৪৩২, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে সংঘাতহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে অভিনেতা, পোলিং অফিসার জামায়াতের সঙ্গে উত্তেজনা, খুলনা বিএনপি নেতার মৃত্যু দখল-হয়রানির অভিযোগ রুমিন ফারহানা ও তাসনিম জারা স্ত্রী-কন্যাসহ ভোট দিয়ে যা বললেন তারেক রহমান গোপালগঞ্জে হাতবোমা হামলা, বেশিরভাগ কেন্দ্রেই ভোটারের আকাল উচ্ছ্বাসের আবহ, বাড়ছে ভোটার উপস্থিতি; রয়েছে অভিযোগ-উত্তেজনা ঢাকায় টাকাসহ জামায়াত নেতা আটক, শরীয়তপুরে জামায়াত কর্মীর ২ বছরের জেল ভোটের ফল জানা যাবে কখন? এবার মুরাদনগরে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

ফেবারিট ইংল্যান্ডের শুভ সূচনা

প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১২:৪৮ এএম

ফেবারিট  ইংল্যান্ডের শুভ সূচনা
বিশ্বকাপের আগে থেকে কেন স্বাগতিক ইংল্যান্ডকে ফেবারিট বলা হচ্ছে, তার প্রমাণ দিলো স্বাগতিকরা। ব্যাটে-বলে দারুণ নৈপুন্য দেখালো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করলো ইংলিশরা। লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভাল) ব্যাট করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার সাঁড়াসি আক্রমণের শিকার প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদেরকে থেমে যেতে হলো ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানের মাথায়। ফলে ১০৪ রানের অনায়স জয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিক ইংলিশরা। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখালেন অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাট হাতে ৮৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট। ক্যাচও ধরেছেন ২টি। ম্যাচ সেরা বেছে নিতে তাই কষ্ট করতে হয়নি বিচারকদের। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। তার সিদ্ধান্তকে শুরুতেই বাস্তব প্রমাণ করেন ইমরান তাহির। ইনিংসের দ্বিতীয় বলেই জনি বেয়ারেস্টকে তুলে নিয়ে। কিন্তু শুরুর ওই ধাক্কা খুব কমই টলাতে পেরেছে ইংল্যান্ডকে। এরপরের ব্যাটসম্যানরা খুব বড় স্কোর করতে না পারলেও চারজন করেছেন হাফ সেঞ্চুরি। ওই চার হাফ সেঞ্চুরিতেই ইংল্যান্ডের রান গিয়ে ঠেকেছে ৩১১-তে। ৭৯ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বেন স্টোকস। ইয়ন মরগ্যান করেন ৫৭ রান  , ৫১ রান করেন জো রুট এবং ৫৪ রান করেন জেসন রয়। জবাব দিতে নেমে শুরুতেই ইংল্যান্ডের ক্যরিবীয় পেসার জোফরা আর্চারের তোপের মুখে পড়েন প্রোটিয়া ব্যাটসম্যারা। এমনকি আর্চারের এক বাউন্সারে তো মাথায় আঘাত নিয়ে মাঠই ছাড়তে হয় প্রোটিয়া ওপেনার হাশিম আমলাকে। আমলা আউট না হলেও তার উঠে যাওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর চেপে বসেন ইংলিশ বোলাররা। নিয়মিত বিরতিতে তারা প্রোটিয়াদের উইকেট তুলে নিতে থাকেন। ৪৪ রানে দুই উইকেট পড়ার পর ওপেনার কুইন্টন ডি কক আর রাসি ফন ডার ডুসেন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি। দলীয় ১২৯ রানের মাথায় লিয়াম প্লাঙ্কেটের বলে ফিরে যান প্রোটিয়াদের সর্বোচ্চ সংগ্রাহক কুইন্টন ডি কক। ৭৪ বলে ৬৮ রান করেন তিনি। এরপর ফন ডার ডুসেন হাফ সেঞ্চুরি পূরণ করতে পারলেও অন্য ব্যাটসম্যানরা ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। আন্দিল পেহলুকাইয়ো করেন ২৪ রান। অবিশ্বাস্য নিপুনতায় বেন স্টোকস তার ক্যাচ ধরেন।  রাবাদা শেষ দিকে ১১ রান করে প্রোটিয়াদের সংগ্রহ ২০০ পার করেন। শেষ দিকে হাশিম আমলা মাঠে নামলেও কাজ হয়নি। তিনি আউট হন ১৩ রান করে। ইংল্যান্ডের হয়ে ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন জোফরা আর্চার। লিয়াম প্লাঙ্কেট ৭ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২টি এবং বেন স্টোকস ২.৫ ওভার বল করে ১২ রান দিয়ে নেন ২ উইকেট। আদিল রশিদ এবং মঈন আলি নেন ১টি করে উইকেট। সেরা মূহুর্তের  ছবি দেখুন https://52banglatv.com/2019/05/9008/ সংক্ষিপ্ত স্কোর  টস : দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড : ৩১১/৮, ৫০ ওভার (স্টোকস ৮৯, মরগ্যান ৫৭, জেসন রয় ৫৪, জো রুট ৫১, বাটলার ১৮, ক্রিস ওকস ১৩; লুঙ্গি এনগিদি ৩/৬৬, ইমরান তাহির ২/৬১, রাবাদা ২/৬৬, পেহলুকাইয়ো ১/৪৪)। দক্ষিণ আফ্রিকা : ২০৭/১০, ৩৯.৫ ওভার (কুইন্টন ডি কক ৬৮, ফন ডার ডুসেন ৫০, পেহলুকাইয়ো ২৪, আমলা ১৩; আর্চার ৩/২৭, স্টোকস ২/১২, প্লাঙ্কেট ২/৩৭)। ফল : ইংল্যান্ড ১০৪ রানে জয়ী। ম্যাচ সেরা : বেন স্টোকস।