ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে ৬দিনের সফরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ২৩ সেপ্টেম্বর, রবিবার স্থানীয় সময়  দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ-১৮৫ নিউইয়র্কের পার্শ্ববর্তী নিউজার্সি রাজ্যের নিউ ওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আছেন। এবারের সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি এমপি, আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সহ  ৫০সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দলও শেখ হাসিনার সফরসঙ্গী রয়েছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দীন এবং জাতিসংঘে বাংলাদশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। এর পূর্বে গত ২১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। লন্ডনে একদিন অবস্থান করে রবিবার সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের  বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা বিমাবন্দরে উপস্থিত ছিলেন। তাদের   মূহর্মহ শ্লোগানে এসময় বিমাবন্দরের ‘টার্মিনাল- বি‘ মুখরিত হয়ে উঠে। এসময় পূর্ব ঘোষনানুযায়ী যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাতে বিমানবন্দরের টার্মিনাল বি-তে অবস্থান করেন। এসময় তারা বিভিন্ন ধরণের শ্লোগান দেন। দু দলের কর্মী সমর্থকদের হাতে এসময় নানাধরনের প্ল্যাকার্ড, ফেষ্টুন শোভা পাচ্ছিলো। জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনের প্রতিপাদ্য ‘মেকিং দি ইউনাইটেড নেশন্স রিলেভেন্ট টু অল পিপল: গ্লোবাল লিডারশিপ অ্যান্ড শেয়ারড রেসপনসিবিলিটিস ফর পিসফুল, ইকুইট্যাবল অ্যান্ড সাসটেইনেবল সোসাইটিজ।’ যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের জন্য প্রেরণাদায়ক। এবারের সফরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেখ হাসিনা ভাষণ দেবেন। এসময় রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের প্রয়োজনীয়তা এবং এর পথে পথে প্রতিবন্ধকতাগুলো তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনের জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ গ্রহন করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের কাছে আধুনিক প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা ও দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সরকারের অবস্থান ও বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক অর্জন উপস্থাপন করবেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এছাড়াও তিনি অধিবেশনের ফাঁকে একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। এসময় জাতিসংঘে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইর সঙ্গেও তাঁর বৈঠক করার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হবেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাঁকে সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত করবে। গ্লোবাল হোপ কোয়ালিশন তাঁকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে। অন্যান্য বারের মতো এবারও সাধারণ অধিবেশনে ভাষন দানের পরদিন ২৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদশের স্থায়ী মিশনের নিউ ইয়কস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐদিন বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। ২৯ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।