ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

পুতিনের সঙ্গে কেন পেরে উঠছেন না ট্রাম্প

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম

পুতিনের সঙ্গে কেন পেরে উঠছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে অচিরেই সাক্ষাৎ হতে পারে—এমন খবর গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরছিল। তবে বুধবার (২৩ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য শীর্ষ বৈঠকের খবরটি সম্ভবত অতিরঞ্জিত ছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে “দুই সপ্তাহের মধ্যেই” বুদাপেস্টে দেখা করবেন বলে ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই সেই বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। শুধু তাই নয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রাথমিক বৈঠকও বাতিল হয়েছে।

মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি একটা অকারণ বৈঠক চাই না। আমি সময় নষ্ট করতে চাই না, দেখা যাক কী হয়।”

এই “হবে–হচ্ছে না” বৈঠকই ইউক্রেন যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের প্রচেষ্টার সর্বশেষ অধ্যায়। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির চুক্তি করানোর পর ইউক্রেন ইস্যুটি আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অগ্রাধিকারে উঠে এসেছে।

গত সপ্তাহে মিশরে গাজা যুদ্ধবিরতি উদ্‌যাপন উপলক্ষে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তার প্রধান কূটনৈতিক আলোচক স্টিভ উইটকফের দিকে ফিরে বলেন, “আমাদের এখন রাশিয়াকে শেষ করতে হবে।”

তবে উইটকফ ও তার দলের জন্য গাজা সংকটে যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছিল, তা ইউক্রেনের চার বছরব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে পুনরায় তৈরি করা কঠিন।

প্রভাব কমেছে
উইটকফের মতে, গাজা চুক্তি বাস্তবায়নের মূল চাবিকাঠি ছিল ইসরায়েলের সিদ্ধান্ত—কাতারে হামাস আলোচকদের ওপর হামলা করা। এতে আমেরিকার আরব মিত্ররা ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু এর ফলে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তির জন্য চাপ দিতে সক্ষম হন।

প্রথম মেয়াদ থেকেই ইসরায়েলের প্রতি ট্রাম্পের অবিচল সমর্থনের দীর্ঘ রেকর্ড রয়েছে—যেমন যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর, পশ্চিম তীরের ইসরায়েলি বসতি বৈধ করা এবং সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সমর্থন দেওয়া।

বাস্তবে ট্রাম্প ইসরায়েলিদের মধ্যে নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয়, যা তাকে ইসরায়েলি নেতার ওপর অতিরিক্ত প্রভাবশালী করে তুলেছে।

আরব অঞ্চলের প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক থাকায় তার হাতে কূটনৈতিক চাপ প্রয়োগের অনেক সুযোগ ছিল।

কিন্তু ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সেই ক্ষমতা তার অনেক কম। গত নয় মাসে তিনি পুতিন ও জেলেনস্কি দুজনকেই কখনও চাপে রাখার, আবার কখনও আপসের পথে নেওয়ার চেষ্টা করেছেন—কিন্তু কোনও ফল আসেনি।

ট্রাম্প রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের হুমকি দিয়েছিলেন। তবে তিনি বুঝতে পারেন, এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে এবং যুদ্ধ আরও তীব্র করতে পারে।

এদিকে তিনি প্রকাশ্যে জেলেনস্কিকে সমালোচনা করেছেন, কিছু সময়ের জন্য ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করেছেন, অস্ত্র পাঠানো স্থগিত করেছেন—যা পরে ইউরোপীয় মিত্রদের চাপের মুখে পুনরায় চালু করতে হয়েছে। কারণ ইউক্রেনের পতন গোটা অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে।

ট্রাম্প নিজেকে এক দক্ষ আলোচক হিসেবে তুলে ধরতে ভালোবাসেন, যিনি মুখোমুখি বৈঠকে চুক্তি চূড়ান্ত করতে পারেন। কিন্তু পুতিন ও জেলেনস্কি উভয়ের সঙ্গেই তার বৈঠকগুলো এখন পর্যন্ত যুদ্ধের সমাধান আনতে ব্যর্থ হয়েছে।

বরং পুতিন সম্ভবত ট্রাম্পের “চুক্তির আগ্রহ” ও “সরাসরি আলোচনার বিশ্বাস”কে নিজের কূটনৈতিক কৌশলে ব্যবহার করছেন।

গত জুলাইয়ে পুতিন আলাস্কায় এক শীর্ষ বৈঠকে রাজি হন, যখন ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকানদের সমর্থিত নিষেধাজ্ঞা বিলটিতে স্বাক্ষর করতে যাচ্ছিলেন। পরে বিলটি আটকে যায়।

গত সপ্তাহে হোয়াইট হাউস থেকে খবর আসে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে টমাহক ক্রুজ মিসাইল ও প্যাট্রিয়ট অ্যান্টি-এয়ার ব্যাটারি পাঠানোর কথা ভাবছে। তখনই পুতিন ট্রাম্পকে ফোন করেন। এরপর ট্রাম্প বুদাপেস্টে সম্ভাব্য বৈঠকের ঘোষণা দেন।

পরের দিন হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হয়, যা কথিতভাবে ছিল উত্তপ্ত ও ফলহীন।

পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি পুতিনের ফাঁদে পড়েননি—“জানো, আমি জীবনে অনেক বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত আমিই জিতেছি।”

তবে ইউক্রেনীয় নেতা পরে ইঙ্গিত করে বলেন, “যখনই আমাদের জন্য দীর্ঘপাল্লার অস্ত্রের সম্ভাবনা কিছুটা দূরে সরে যায়, তখনই রাশিয়ার কূটনীতিতে আগ্রহ প্রায় স্বয়ংক্রিয়ভাবে কমে যায়।”

অর্থাৎ কয়েক দিনের মধ্যেই ট্রাম্প ইউক্রেনে মিসাইল পাঠানোর চিন্তা থেকে পুতিনের সঙ্গে বুদাপেস্ট বৈঠকের পরিকল্পনা এবং জেলেনস্কিকে পুরো দনবাস অঞ্চল হস্তান্তরের চাপ দিয়েছেন।

শেষ পর্যন্ত তিনি বর্তমান যুদ্ধরেখার ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানান, যদিও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে।

গত বছর নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি “কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন।” কিন্তু এখন তিনি স্বীকার করেছেন—যুদ্ধ শেষ করা তার ধারণার চেয়ে অনেক বেশি জটিল।

এটি তার ক্ষমতার সীমাবদ্ধতা ও শান্তির কাঠামো তৈরির কঠিন বাস্তবতার এক বিরল স্বীকারোক্তি। কারণ দুই পক্ষের কেউই এখনো যুদ্ধ থামাতে বা হার মানতে প্রস্তুত নয়।