ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা

নেদারল্যান্ডসে ট্রামে হামলায় নিহত ১, জরুরি বৈঠকে সরকার

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৬:০৯ পিএম

নেদারল্যান্ডসে ট্রামে হামলায় নিহত ১, জরুরি বৈঠকে সরকার
নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় একজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামলার পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।আজ সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অক্টোবর ২১ স্কয়ারের কাছে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন। হামলার পর সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সঙ্কটকালীন জরুরি বৈঠকে বসছেন বলে জানিয়েছেন এই প্রধানমন্ত্রী। ডাচ রেডিও বলছে, হেগে সরকারের বিভিন্ন দফতরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। অক্টোবর ২১ স্কয়ারের পাশের জংশনে ট্রামে এই হামলার ঘটনার পরপরই ঘটনাস্থলে দেশটির জরুরি সার্ভিস ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, হামলার স্থানে তিনটি হেলিকপ্টার মোতায়েন করেছে নেদারল্যান্ড সরকার। পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশ্যাগে বলেছেন, একটি ট্রামে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। হামলাকারী গাড়িতে করে পালিয়েছে। ঘটনাস্থল এড়িয়ে চলাচলের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন চ্যানেল আরটিভি বলছে, তিনি একজন নারীকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালাতে দেখেছেন তিনি। দেশটির নিরাপত্তাবাহিনী ইউট্রেখট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারকে আহতদের জরুরি সেবা দেয়ার নির্দেশ দিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী দেশটির স্থানীয় নিউজ আউটলেট এনইউ.এনএলকে বলেন, ‘একজন বন্দুকধারী আচমকা এলোপাতাড়ি গুলি করা শুরু করে। তবে এডি.এনএল নামের দেশটির আরকেটি সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, চারজন বন্দুকধারী ট্রাম স্টেশনের পাশে একজন নারীর ওপর অতর্কিতে বন্দুক হামলা শুরু করে।