ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ

নুসরাতের পর এবার স্কুলছাত্রীর গায়ে আগুন

প্রকাশিত: ০৮ জুন ২০১৯, ০৪:১৬ পিএম

নুসরাতের পর এবার স্কুলছাত্রীর গায়ে আগুন
রাজবাড়ী সদর উপজেলায় বোরকা পরে দশম শ্রেণির এক ছাত্রীর (১৬) গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।শনিবার সকালে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা ফজলুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী খানখানাপুর তমিজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার ও সদর থানা পুলিশের ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় মামলার আসামি শিল্পীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু শিল্পী বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। স্কুলছাত্রীর মা নাসিমা বেগম বলেন, ঈদের দিন (বুধবার) স্থানীয় প্রতিবেশী শিল্পী বেগম আমার মেয়ের কাছে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক ও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু আমার মেয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়িতে দুই বোন বসে জাম খাচ্ছিল, আমি তখন ঘরে ঘুমাচ্ছিলাম। এ সময় ছোট মেয়ের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। বড় মেয়ের কথা জিজ্ঞাসা করতেই বোরকা পরা চারজন তাকে তুলে নিয়ে গেছে বলে ছোট মেয়ে জানায়। তখন আমিও চিৎকার করতে থাকি। এতে স্থানীয় লোকজন এগিয়ে এলে অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনের পাটক্ষেত থেকে বড় মেয়েকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র মো. সোহেল ব্যাপারী বলেন, শুক্রবার রাতে নিরাপত্তাহীনতায় থেকে এ ঘটনাটি নিয়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেই। কিছুক্ষণ পর রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার পুলিশ পাঠিয়ে থানায় ডেকে নিয়ে বিস্তারিত জেনে আমাকে মামলা করার পরামর্শ দেন। প্রতিবেশী শিল্পীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে এর মূল কারণ জানা যাবে। সোহেল ব্যাপারী আরও বলেন, পয়লা বৈশাখের দুইদিন আগে স্থানীয় বাজার থেকে আমার বোন বাড়ি ফেরার পথে কিছু বখাটে গতিরোধ করে নির্যাতন করে। ওই সময় বখাটেরা আমার বোনের সঙ্গে ছবি তোলে। পরে ওই ছবির কথা বলে বোনের কাছে দুই লাখ টাকা দাবি করে তারা। বিষয়টি পুলিশকে জানাবে বলায় আমার বোনকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। স্কুলছাত্রীর বাবা ফজলুর রহমান বলেন, আমি ঢাকায় ছিলাম। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানতে পেরে বাড়িতে আসি। বাড়ি এসে জানতে পারি চারজন বোরকা পরে আমার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পেছনের পাটক্ষেতে নিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে মেয়েকে উদ্ধার করে প্রতিবেশীরা। প্রতিবেশী জাহাঙ্গীরের স্ত্রী শিল্পী এ ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। আহত স্কুলছাত্রী জানায়, পাশের গ্রামের রাজু নামে এক ছেলে আমাকে পছন্দ করতো। পছন্দের কথা স্থানীয় বাসিন্দা শিল্পী বেগম জানতেন আর এটাকে কেন্দ্র করেই তিনি আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি বিষয়টি পরিবারকে জানালে বৃহস্পতিবার শিল্পী আক্রোশে ওড়না দিয়ে হাত-পা বেঁধে আমার জামায় আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশী সাথী সরকার জানান, চিৎকার-চেঁচামেচিতে আমরাও এগিয়ে গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করি। তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং গায়ের জামাকাপড় ছেঁড়া ছিল। পাঁচুরিয়া ইউপি চেয়ারম্যান কাজী আলমগীর বলেন, এটি ভয়াবহ ঘটনা। এর আগেও ফেনীতে এমন ঘটনা ঘটেছে। এরকম ঘটনা যারাই ঘটাক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় শিল্পী বেগমসহ অজ্ঞাত চার ব্যক্তির নামে একটি মামলা করা হয়েছে। স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে এবং আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। আসামিদের গ্রেফতার করার পর মূল কারণ বলা যাবে। বর্তমানে মেয়েটি সুস্থ আছে। তাকে নিরাপত্তা দিতে সদর থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ের অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।