ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৫ পিএম

দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ
বিপুল সংখ্যক যুক্তরাজ্যস্থ বড়লেখা প্রবাসীদের অংশগ্রহনে  ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘র আত্নপ্রকাশ ঘটেছে। গত ২৭ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে একটি সার্বজনীন সংগঠন প্রতিষ্টার নিমিত্বে তৃতীয় ও সর্বশেষ গোলটেবিল বৈঠক থেকে সকলের মতামতের ভিত্তিতে   ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘  গঠন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ  উপাধ্যক্ষ্য রাজন উদ্দিন জালাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী। গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ, বিশিষ্ট অভিনেতা স্বাধীন খসরু, চুনু মিয়া, ফরিজ আলী, মুহিবুর রহমান হেলাল, সরজুল ইসলাম, আব্দুল হাফিজ, রকিব উদ্দিন, ফরিজ উদ্দিন, আব্দুস শহীদ প্রমুখ। তৃতীয় এই গোলটেবিল সভায় সর্ব সম্মতিক্রমে ‘দি বড়লেখা  কমিউনিটি ট্রাস্ট ইউকে’ নামে সংগঠন প্রতিষ্টার সিদ্বান্ত হয়। এবং বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদকে সভাপতি নিয়োগ দিয়ে প্রাথমিক কমিটি গঠন করা হয়। একশত বিশ জন বিশিস্ট কমিটির নাম সভায়  ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটির নাম পরবর্তী সভায় ঘোষণা করা হবে। সভায় বক্তারা বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়নে নবগঠিত ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘  সফল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বলেন, এই সংগঠন প্রবাসে এবং নিজ অঞ্চলের সকল মানুষের অভিন্ন উচ্চকন্ঠ এবং সামাজিক, ঐতিহ্যিক, সাংস্কৃতিক কর্মকান্ডে আলোকিত ভূমিকা রাখবে। এবং বহি:বিশ্বে ছড়িয়ে থাকা নতুন প্রজন্মদের সম্পৃক্ত করে বড়লেখাবাসীদের  ঐক্যবদ্ধভাবে সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- নাজমুল ইসলাম,শামীম উদ্দিন, মুহিবুস সামাদ সবু,কামাল উদ্দিন, বুরহান উদ্দিন মাষ্টার, বদরুল রশীদ, কামাল হোসেন, শাহ আলম, জাকির হোসেন, আব্দুল মানিক, মৌলানা সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গির আলম, ছালা উদ্দিন এনাম, কামাল উদ্দিন, আসাদ উদ্দিন, আমীনুল ইসলাম বদরুল, জাকির উদ্দিন, আলীম উদ্দিন, রুহুল ইসলাম,নুরুল ইসলাম দুদু, তাজুল ইসলাম তাজ, বদরুল ইসলাম নাজ, জয়নাল আবেদীন,জাহেদ আহমদ রাজ প্রমূখ। প্রসঙ্গত যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের একটি ঐক্যবদ্ধ এবং ঐতিহ্যবান্ধব সংগঠন প্রতিষ্ঠার লক্ষে তিনটি গোলটেবিল বৈঠক আহবান করে সকলের মূল্যবান মতামতের ভিত্তিতে  ‘দি বড়লেখা কমিউনিটি ট্রাস্ট ইউকে‘ প্রতিষ্টা করা হয়েছে।