ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
সর্বশেষ
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত?

টাওয়ার হ্যামলেটসে দোকান মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে ২ লাখ ১৬,০০০ পাউন্ড জরিমানা

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ এএম

টাওয়ার হ্যামলেটসে দোকান মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে ২ লাখ ১৬,০০০ পাউন্ড জরিমানা

টাওয়ার হ্যামলেটস রেগুলেটরি সার্ভিসেসের ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা স্থানীয় একজন খুচরা ব্যবসায়ী ও তার দোকান ব্যবস্থাপককে জাল পণ্য বিক্রির জন্য সফলভাবে অভিযুক্ত করেছেন। আদালতের আদেশ অনুযায়ী ব্যবসায়ীকে £202,231.55 এবং দোকান ব্যবস্থাপককে £14,148.47 অর্থ প্রদান করতে হবে।

তদন্তে জানা যায়তারা দুটি পৃথক ইবে ব্যবসার মাধ্যমে জাল বায়ো-অয়েল কসমেটিক পণ্য এবং পুরুষদের পোশাক বিক্রি করতেনপাশাপাশি তাদের দোকান - ৩৯ বার্ডেট রোডে (বোলন্ডন ই৩ ৪টিএন) অবস্থিত সুন্দরবন কার্গোট্রাভেল এন্ড প্রিন্টিং থেকে নকল মোবাইল ফোনের আনুষাঙ্গিকও বিক্রি করতেন।

১০ ও ১১ নভেম্বর ২০২৫ তারিখে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টের মি. রেকর্ডার বার্নেট এই আদেশ দেন। বেকটনের বার্লি এভিনিউয়ের বাসিন্দা অবু সুফিয়ানকে (বয়স ৫০) ২০০,০০০ পাউন্ডেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং **টাওয়ার হ্যামলেটস্ বোরার পট স্ট্রিটের নিউকোর্ট হাউজের বাসিন্দা মোহাম্মদ ফয়সল হাবিব (বয়স ৪৫) কে ১৪,০০০ পাউন্ডেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্থ প্রসিডস অফ ক্রাইম এক্ট ২০০২ (পিটিসিএ) অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।

ফেডারেশন এগেনস্ট কপিরাইট থেফট (এফএসিটি) এবং আরইএসিটি সার্ভিসেস ইউকে লিমিটেড থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউন্সিল বিভিন্ন ঠিকানায় রেইড চালায়। ট্রেডিং স্ট্যান্ডার্ডস কর্মকর্তারা দোকানে প্রবেশ করলে দোকানের ফ্লোরে পুরুষদের নকল বা জাল পোশাকের বাক্স খুঁজে পান। এছাড়াও দোকানের কাউন্টারে প্রদর্শনের জন্য রাখা গ্লাস কেবিনে নকল মোবাইল ফোনের আনুষাঙ্গিকও পাওয়া যায়।

"ট্রেড মেকার্স এক্ট ১৯৯৪অনুযায়ী বিভিন্ন অপরাধের জন্য মামলাটি কাউন্সিলের অভ্যন্তরীণ লিগ্যাল সার্ভিসেস টিম পরিচালনা করেন। স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে বিচার শুরু হয় ৫ আগস্ট ২০২৪ এ। ৮ আগস্ট ২০২৪-এ হাবিবের বিরুদ্ধে আটটি অপরাধের জন্য নির্দেশিত রায় দেওয়া হয় এবং ১৯ আগস্ট ২০২৪-এ সুফিয়ানের বিরুদ্ধে চারটি অপরাধের জন্য নির্দেশিত রায় দেওয়া হয়।

১১ ডিসেম্বর ২০২৪-এ হাবিবকে ছয় মাসের কারাদণ্ড, (১৮ মাস স্থগিত)এবং সুফিয়ানকে নয় মাসের কারাদণ্ড, (দুই বছরের জন্য স্থগিত) দেওয়া হয়। অভিযুক্তদের উভয়কে তিন মাসের মধ্যে বাজেয়াপ্ত অর্থ প্রদানের সময় দেওয়া হয়েছেনা দিলে হাবিবকে ছয় মাস এবং সুফিয়ানকে দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে যেকোনো পরিস্থিতিতেই তারা অর্থ ফেরত দিতে বাধ্য থাকবেনজানিয়েছে কাউন্সিল।

টাওয়ার হ্যামলেটসের ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজকাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “এটি আমাদের কাউন্সিলের ইতিহাসে জাল পণ্যের জন্য "প্রসিডস অব ক্রাইমআইন ব্যবহার করে সবচেয়ে বড় অর্থ পুনরুদ্ধারের একটি ঘটনা। মোহাম্মদ ফয়সল হাবিব এবং আবু সুফিয়ান স্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছেনতাই তাদের এই বিশাল অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এটি একটি সতর্কবার্তা যে আমরা অবৈধ কার্যকলাপ রুখতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”