ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা

ছেলেহারা মায়ের নিরাপদ সড়ক আন্দেলনে নিউইয়র্কে 'আসিফ রহমান ওয়ে'

প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৪:৫৯ পিএম

ছেলেহারা মায়ের নিরাপদ সড়ক আন্দেলনে নিউইয়র্কে 'আসিফ রহমান ওয়ে'
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণের নামে একটি সড়কের নামকরন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিহত আসিফের নামে ওই রাস্তার নামকরণ করা হয় ‘আসিফ রহমান ওয়ে’।৬ জুলাই শনিবার স্থানটিতে নামফলক স্থাপন করা হয়। বেসরকারিভাবে এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ‘ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’। ১১ বছর আগে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি কুইন্স বুলোভার্ডে তরুণ সাইকেল আরোহী আসিফ রহমানের সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, লেখিকা ও সংস্কৃতিসেবী লিজি রহমান ও প্রয়াত শরিফুর রহমান বাচ্চুর জ্যেষ্ঠ সন্তান সংগীত শিল্পী আসিফ রহমান। সাইকেল ছিল তার প্রিয় বাহন। প্রতিদিন তিনি সাইকেলেই কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতেন। সন্তানের অকাল মৃত্যুতে শোকে কাতর মা লিজি রহমান  নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ নেন। দিনের পর দিন তিনি অবস্থান নেন দুর্ঘটনাস্থলে। আসিফের ব্যবহৃত সাইকেলের আদলে স্থাপন করেন একটি প্রতীকী সাইকেল এবং দাবি জানান, কুইন্স বুলোভার্ডে একটি পৃথক ‘সাইকেল লেন’-এর। এ ব্যাপারে তিনি সহযোগিতা পান আসিফের সতীর্থ সাইকেল আরোহীদের। ক্রমে তার সমর্থনে এগিয়ে আসতে থাকেন জনপ্রতিনিধিরা। এ ঘটনায় এগিয়ে আসেন উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলম্যান এবং মেয়র বিল ডিব্লাজিও স্বয়ং। পরে বেসরকারি উদ্যোগে স্থাপিত হয় ‘আসিফ রহমান ওয়ে’। অনুষ্ঠানে লিজি রহমানের সঙ্গে তার মেয়ে মৌমিতা রহমান, ছেলে নাফিস রহমানও উপস্থিত ছিলেন। নাম ফলক স্থাপনের এই অনুষ্ঠানে আসিফের সতীর্থ একদল সাইক্লিস্ট কুইন্স বোরো প্লাজা থেকে সাইকেল চালিয়ে এসে যোগ দেয়।