চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি ভবনে চিকিৎসা সরঞ্জাম তৈরির একটি কোম্পানির দুইটি তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ’ নামের ওই কোম্পানিতে আগুন লাগে। বিকাল বেলা সাড়ে চারটার দিকে আগুন 'অনেকটা নিয়ন্ত্রণে' আসে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।
ওসি জিয়া জানান, আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কোম্পানির সপ্তমতলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষও জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী এবং সিইপিজেডের নিয়মিত সেনাবাহিনীর একটি দল যোগ দিয়েছে।
সেখানে ৮০০ শ্রমিক কাজ করেন বলে চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা নিরাপদে কারখানা ভবন থেকে নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, “ওই ভবনের পঞ্চম তলায় একটি রাসায়নিক কারখানা আছে বলেও শুনেছি।“
-
দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান
-
ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন
-
ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও
-
বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
আরও পড়ুন: