ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিক্ষা প্রতিষ্ঠান রোজায় বন্ধ, রাতে এলো ঘোষণা রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা

গ্রিসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৯ পিএম

গ্রিসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রিসে বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্টের কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার ১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ইতোমধ্যেই বাংলাদেশে অত্যাধুনিক ই-পাসপোর্ট চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই বিদেশে প্রথম বাংলাদেশ মিশন হিসেবে জার্মানির বার্লিনের সঙ্গে গ্রিসের এথেন্সেও চালু হলো ই-পাসপোর্ট প্রকল্প। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আইয়ূব চৌধুরী, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। কাউন্সিলর খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত বলেন, এখন থেকে গ্রিস দূতাবাসের মাধ্যমে মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট সেবা নিতে পারবেন। এছাড়াও তিন দিনের সফরে গ্রিসে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কমিউনিটি, গ্রিস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউরো বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।প্রবাসী নেতারা ই-পাসপোর্ট সেবা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং তার সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।