ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
ঢাকা ১ চৈত্র ১৪৩২, রোববার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন

গাজায় ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

গাজায় ইসরায়েলের ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার মিডিয়া দফতর। ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে আরও ২৩০ জন আহত হয়েছেন। খবর দিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রবিবার এক বিবৃতিতে গাজার মিডিয়া দফতর জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি দখলদার বাহিনী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, গোলা নিক্ষেপ করেছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকায় আগুনের বলয় সৃষ্টি করেছে।

গাজা প্রশাসনের দাবি, এসব হামলায় ইসরায়েলি বাহিনী ট্যাংক, সাঁজোয়া যান, দূরনিয়ন্ত্রিত টার্গেটিং ক্রেন, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছে।

গাজার কোনও প্রদেশই এই হামলা থেকে রক্ষা পায়নি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দখলদার বাহিনী যুদ্ধবিরতির অঙ্গীকার রক্ষা করেনি এবং আমাদের জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে।

জাতিসংঘ ও যুদ্ধবিরতির গ্যারান্টর দেশগুলোর প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এক পরিকল্পনার ভিত্তিতে হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, বন্দি বিনিময় এবং ত্রাণ সহায়তা প্রবেশের কথা ছিল।

প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার অধিকাংশ অবকাঠামো।