ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায়

গণভোট কবে— রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে জানাতে বলল সরকার

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম

গণভোট কবে— রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে জানাতে বলল সরকার

জুলাই সনদের প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ এবং সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের তারিখ নির্ধারণে দলগুলোকেই নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বলেছে সরকার। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই সনদের কয়েকটি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। পাশাপাশি গণভোটের সময়সূচি ও এর বিষয়বস্তু নিয়েও দলগুলোর মতপার্থক্য দেখা দিয়েছে। এসব বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

আসিফ নজরুল জানান, জুলাই সনদের গণভোট কবে হবে, গণভোটের মূল বিষয়বস্তু কী হবে, এবং ভিন্নমত সংক্রান্ত সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে— এসব বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের আলোকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন বলে বৈঠকে মত দেওয়া হয়।

তিনি আরও বলেন, “এ অবস্থায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। সম্ভব হলে এক সপ্তাহের মধ্যেই তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সরকারকে দিকনির্দেশনা জানাবে বলে আশা করা হচ্ছে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানালে সরকারের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। সময়ক্ষেপণের সুযোগ নেই— এটা সবাইকে মাথায় রাখতে হবে।”

এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারি অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান আসিফ নজরুল।