ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
সর্বশেষ
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত?

এবার শিক্ষকদের উপর জলকামানের সঙ্গে সাউন্ড গ্রেনেড

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

এবার শিক্ষকদের উপর জলকামানের সঙ্গে সাউন্ড গ্রেনেড

এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরে যেতে বাধ্য করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন।

‘ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক বলেন, “পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিকালে দাবি-দাওয়া জানাতে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। জাতীয় প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ।

“কিছুক্ষণ পরেই আমাদের ওপর লাঠি হাতে হামলা চালানো হয়। সাউন্ড গ্রেনেড ও জলকামানের মুখে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান।”

তিনি দাবি করেন, এ ঘটনায় তিনজনকে ‘গুরুতর আহত’ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

“কয়েকজন সিটি স্ক্যান করছেন, আর অন্যরা চোট পেয়েছেন,” যোগ করেন তিনি।

স্বীকৃত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। এ দাবিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। ১৭ দিন পর ১২ মার্চ শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তারা।

সেদিন দুপুরে সংবাদ সম্মেলনে পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া জানান, এমপিওভুক্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে ২ নভেম্বর থেকে তারা ফের অবস্থান কর্মসূচি শুরু করেন। ৩ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় অবস্থান করছেন শিক্ষকরা।

রোববার সচিবালয় অভিমুখে পদযাত্রা বাধাগ্রস্ত হওয়ার পর অধ্যক্ষ মুনিমুল হক বলেন, “আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। একবার আশ্বাসে আমরা ফিরে গেছি। এমপিওভুক্তির আদেশ ছাড়া আমরা ফিরব না।

“আমরা অনশন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে।”

তিনি আরও বলেন, “গত রমজান মাসে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ১৭ দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় শিক্ষকদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্তির আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

“সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানাই। তা নাহলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব।”