অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব! টানা আঁট ম্যাচ মাঠের বাইরে ডাগ আউটে বসে থাকার পর অবশেষে আজ চেন্নাইয়ের বিপক্ষে হায়দারাবাদের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ রাত সাড়ে ৭টায় গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। তাতে মাঠে দেখা যেতে পারে তাকে। সাকিবের শ্রদ্ধাভাজন ও শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঊল্লেখ্য সাকিবের একান্ত অনুরোধে গেল ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন সালাউদ্দিন। সেখানে ১০ দিন থেকে সাকিবকে কোচিং নির্দেশনা সাকিবের পছন্দের এ কোচ। সালাউদ্দিন জানান, মঙ্গলবার চেন্নাইয়ের বিপক্ষে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
শুধু তাই নয়, আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষেও খেলার কথা নিশ্চিত করেছেন তিনি। সাকিবের এ সুযোগ করে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো মুলত দুজনেই। আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্পের কারণে ভারতীয় লিগ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন তারা।
বিশ্বকাপ সামনে রেখে প্রায় প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সে ধারায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর হয়ে প্রস্তুতিতে যোগ দিচ্ছেন এই দুই তারকা ক্রিকেটার যাদের ওপেনিং জুটিটা নাকি পুরো আইপিএলে ছিল দুর্দান্ত।
লীগের মধ্যবর্তী সময়ে ফরমে থাকা এই দুই প্লেয়ার হারানো হায়দারাবাদ একটু চিন্তিত হলেও চলমান আইপিএলে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। অদ্যাবধি ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি।
যেখানে শীর্ষ তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আজ টানা আট ম্যাচ ডাগআউটে বসে থাকার পর অরেঞ্জ আর্মিদের হয়ে মাঠে নামছেন বাংলাদেশি এই ক্রিকেটার। এর আগে, দলের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব তিনি।
তবে নিজের নামের প্রতি সুবিচার করতে ডেজ ওভারে অতিরিক্ত রান দিয়ে দিলে তার পরের ম্যাচ থেকেই একাদশ থেকেই ছিটকে যান। অবশেষে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার সেই সু্যোগে মাঠে নামছেন সাকিব আল হাসান।
-
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার
-
মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না
-
মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে
-
ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা
-
এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার
আরও পড়ুন: