ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের
বক্তব্য রাখছেন জামায়াত আমির শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ‘সুষ্ঠু হলেও’ গণনার পর্যায়ে ‘অনিয়ম ও কারচুপির মাধ্যমে’ ফলাফল পরিবর্তন করা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন শফিকুর রহমান। তিনি জামায়াতে ইসলামীর আমির।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী, সমর্থক, এজেন্ট ও ভোটারদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ করেন। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘ফ্যাসিবাদী তৎপরতার’ সঙ্গে তুলনা করেন।

জামায়াত আমির বলেন,
‘নির্বাচন মানে হার-জিত থাকবে, সেটা স্বাভাবিক। সেই হার-জিত যদি স্বাভাবিকভাবে হয়, তাহলে সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু সেখানে যদি বড় ধরনের কোনো বৈষম্য অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে।’

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি আরও বলেন,
‘এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবেন। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকেন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট পর্যবেক্ষণ-আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে।’

শফিকুর রহমানের অভিযোগ, নির্বাচনী ফল ঘোষণা চলাকালে বিভিন্ন জায়গায় হঠাৎ করে ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন,
‘আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈতনীতি অবলম্বন করা হয়েছে।’

তিনি আরও বলেন,
‘নাসীরউদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রে যা হয়েছে, আপনারা দেখেছেন, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে যা হয়েছে, তার সাক্ষী দেশবাসী।’

যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, তারা প্রতিকার চাইবেন—এ কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন,
‘সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা প্রতিকার পাই, তাহলে এক কথা। যদি না পাই, তাহলে আমরা বাধ্য হবো আমাদের পথ ধরতে। আমরা আশা করব, নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদের নিতে হবে।’

সংবাদ সম্মেলন থেকে তিনি আরও অভিযোগ করেন, কোনো কোনো এলাকায় ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। বলেন,
‘নির্বাচনী প্রচারণার সময়েও তা লক্ষ্য করেছি। মনে রাখবেন, চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদের ক্ষমা করবে না, যুব সমাজ তাদের ক্ষমা করবে না।’

গণভোটের ফলাফল প্রসঙ্গে শফিকুর রহমান বলেন,
‘সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দিয়েছে গণভোটের পক্ষে। অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে, এর কোনো পরিবর্তন আমরা দেখতে চাই না। গণভোটে “হ্যাঁ” বিজয়ী হয়েছে। যারা সরকার গঠন করবেন, সেটা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও ফলাফল কারচুপির অভিযোগ তোলেন। তিনি বলেন,
‘এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল। আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।’

এ সময় তিনি ঢাকা-৮ ও ঢাকা-১৩ আসনের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে বলেন,
‘কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ঢাকা-১৩ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক বলেন,
‘ভোটগ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে, এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য ও মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছেন, বাংলাদেশের কাছে তাদেরকে দায়ী থাকতে হবে।’