ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

যুক্তরাজ্যে ২৬ জানুয়ারী পর্যন্ত ‘প্ল্যান বি’ মেনে চলার নির্দেশ

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ০৫:২১ এএম

যুক্তরাজ্যে ২৬ জানুয়ারী পর্যন্ত ‘প্ল্যান বি’ মেনে চলার নির্দেশ
করোনা ভাইরাস (ওমিক্রন ভেরিয়েন্ট)  অতিরিক্ত হারে সংক্রমনের কারণে আগামী ২৬ জানুয়ারী ২০২২ পর্যন্ত যুক্তরাজ্যকে  ‘প্ল্যান বি’ মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী  বরিস জনসন বলেছেন, ন্যাশনাল হেল্থ সার্ভিস এবং হাসপাতালের উপর চাপ বাড়ার কারণে ইংল্যান্ড আপাতত ‘প্লান বি’ কোভিড-১৯ বিধি- নিষেধের আওতায় থাকবে। আজ(৫ জানুয়ারি)পার্লামেন্টে এক পর্যালোচনা শেষে বলেছেন, আগামি ২৬ জানুয়ারী  পর্যন্ত বিধি নিষেধ বহাল থাকবে এবং ঐ দিন রিভিউ করে পরবর্তি ঘোষনা আসবে। ইংল্যান্ডে বর্তমানে ‘প্লান বি‘ নামে যে নিয়মগুলি রয়েছে, সেসব নিয়ম মেনে সকলকে চলতে হবে।  ‘প্লান বি’তে  রয়েছে- থিয়েটার এবং সিনেমা হল সহ বেশিরভাগ ইনডোর পাবলিক ভেন্যুতে বাধ্যতামূলক মুখে মাক্স দিয়ে ঢেকে রাখতে হবে। এ ছাড়া পাবলিক ট্রান্সপোর্টগুলোতে ও  দোকান- শপিং মহলে এবং হেয়ারড্রেসার গুলোতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে পাব, রেস্তোরা ও জিমের মতো স্থানগুলিতে এটি "ব্যবহারিক নয়" বলা হয়েছে। কর্মজীবিদের যতটুকু সম্ভব অফিসে না গিয়ে বাড়িতে থেকে কাজ করার অনুমতি দেয়া হয়েছে এবং যে সকল কর্মক্ষেত্র উচ্চ-ঝুঁকিপূর্ণ বসার জায়গা, সেই সব স্থানে প্রবেশ করার আগে  Lateral Flow Test কোভিড পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। নাইটক্লাব ও বড় ইভেন্ট গুলোতে ঢুকার আগে লোকদের ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা সম্প্রতি করা করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। এদিকে এ্যাডুকেশন সেক্রেটারি বলেছেন, মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের ২৬ জানুয়ারি পর্যন্ত ক্লাসে মুখে মাস্ক বাধ্যতামূলক এবং ঘর থেকে  স্কুলে যাওয়ার আগে শিক্ষার্থীরা করোনা টেষ্ট করে পরীক্ষা নেগিটিভ হলে বিদ্যালয়ে যেতে পারবে।