ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে দারুল কিরাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৯ পিএম

শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে দারুল কিরাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টার এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডের সময় বিশেষ কুরআন প্রশিক্ষণ (দারুল কিরাত) কোর্স এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রবিবার (৫ সেপ্টেম্বর) মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আশিক মিয়া সিজিলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম ও দারুল কিরাতের নাজিম মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ পার্লামেন্টে শ্যাডো ডেপুটি লিডার ড. আফজাল খান সিবিই এমপি, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর লুতফুর রহমান ওবিই, লাতিফিয়া কারী সোসাইটি ইউকে এন্ড আয়ারল্যান্ডের সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভর্নর ড. হাবীবুল্লাহ ওবিই, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল নাসের ওয়াহাব, দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের সেক্রেটারি আলহাজ¦ বদরুল ইসলাম প্রমুখ। শামসুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কিরাত প্রশিক্ষণ বোর্ড দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের তত্বাবধানে পরিচালিত মাসব্যাপী এ বিশেষ কুরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দারুল কিরাতের প্রধানক্বারী মাওলানা ফখরুল হাসান রুতবাহ, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল আমীন বুলবুল, শাহজালাল মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, আলহাজ মান্নান খান, স্থানীয় কাউন্সিলর আহমদ আলী জেপি, নর্থাম্পটন দারুল কিরাতের প্রধান কারী এমএ ফাত্তাহ চৌধুরী ফয়সল, দ্যা মিল্কিওয়ে নার্সারীর ডিরেক্টর আলহাজ মনসুর খান, ইউকে থেকে প্রকাশিক ‘বাংলা কাগজ’ এর ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন প্রমুখ। বক্তাগণ বলেন, হাদীসের ভাষায় কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হাদীস শরীফে সেই ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহীহভাবে কুরআনে কারীম পঠন শিক্ষা প্রদানের ক্ষেত্রে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদনে ম্যানচেস্টারের শাহজালাল মসজিদ যে অগ্রণী ভুমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। বক্তাগণ কুরআন শিক্ষা দেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলের সহযোগিতা ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত¡াবধানে কমিউনিটির ছেলে-মেয়েরা বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে ‘ক্বারী’ সনদ অর্জনে সক্ষম হচ্ছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টারের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা ফেরদৌস চৌধুরী, দারুল কিরাতের শিক্ষক হাফিজ জামাল হোসাইন, মাওলানা আবদুস সালাম, কারী মির্জা হাফিজুর বেগ, কারী মুহিব্বুল হাসান তালহা, হাফিয নাহিদ আহমদ, কারী আদনান আহমদ চৌধুরী, শাহজালাল মসজিদের অফিস সেক্রেটারি আবদুল মালিক সওদাগর, ট্রেজারার আফিক মিয়া, আলহাজ আবদুল হান্নান, আলহাজ আবুল কালাম, শেখ জাফর আহমদ প্রমুখ। উল্লেখ্য, ছয় বছরের দারুল কিরাত কোর্স সম্পন্ন করে এ বছর শাহজালাল মসজিদ থেকে তিন জন ছাত্র কিরাতের উপর সর্বোচ্চ ডিগ্রী ‘ক্বারী’ সনদ অর্জনে সক্ষম হয়। অনুষ্ঠানে শাহজালাল মসজিদ দারুল কিরাতের পক্ষ থেকে “লাইট অব হীরা” নামে একটি স্মারকও প্রকাশ করা হয়। এতে কমিউনিটি নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফলকাম শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল এবং ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পরিশেষে মরহুম উম্মতে মুহাম্মদীর মাগফিরাত কামনা ও বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করেন হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।