ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ঈদুল আজহার আগে সুখবর দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ০২:৫৭ পিএম

ঈদুল আজহার আগে সুখবর দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট
পবিত্র ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫১৫ জন বন্দি। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই সাধারণ ক্ষমা ঘোষণা করেন।সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি-জেনারেল ড: হামাদ সাইফ আল শামসি বলেছেন যে ঈদ-উল আযহা উপলক্ষে ৫১৫ জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহায়ান আদেশ প্রদান করেন । আরব নিউজ জানিয়েছে, বন্দিদের মধ্যে যারা আর্থিক কারণে মুক্তি পাচ্ছিলেন না তাদের সমস্যাও দূর করা হয়েছে। অপরাধীদের সাধারণ জীবনে ফেরাতে পবিত্র ঈদের মহিমা ছড়িয়ে দিতে আমিরাতে প্রতি বছর এভাবে ক্ষমা করা হয়। অপরাধীরা যেন জেল থাকা ছাড়া পেয়ে সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সুযোগও করে দেয়া হয়। করোনার কারণে আমিরাতের প্রশাসন এবার বেশি উদারতা দেখাচ্ছে। অল্প অপরাধ করা বন্দিদের আগেই মুক্তি দেয়া হয়েছে। আল শামসী তাঁর ঘোষণায় আরও যোগ করেন বলেন , আশা করা হচ্ছে মুক্তি পাওয়া বন্দীরা নতুন জীবন শুরু করার মাধ্যমে তারা তাদের পরিবার ও কমিউনটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে । সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ান, কয়েদী মুক্তির সিদ্ধান্তে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন । এদিকে আমিরাতের আজমানেও ঈদ-উল আযহা উপলক্ষে আজমান সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়িমী আরেক ঘোষনায় আজমানে সাজাপ্রাপ্ত বন্দীদের যারা সাজাকালীন সময়ে ভাল আচরণ করেছে, এমন ৬২ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।